শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
বিনোদন

‘আবারও চমকে দিলেন তুষি’

Sub Editor

৩১ মে ২০২৬, ০৯:৫১
‘আবারও চমকে দিলেন তুষি’

রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করলেও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ চলচ্চিত্রই নাজিফা তুষিকে এনে দেয় আলাদা পরিচিতি। সেই ছবির পর থেকেই তিনি বেছে বেছে কাজ করছেন। সিনেমা মুক্তির আগে সীমিত প্রচারণা ছাড়া গণমাধ্যমেও তাঁর উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে এবারের ঈদের সিনেমা ‘রইদ’ মুক্তির প্রথম দিনেই স্টার সিনেপ্লেক্সে দেখা মিলল এই অভিনেত্রীর। সেখানে তিনি কথা বলেন ‘রইদ’-এ অভিনয়ের অভিজ্ঞতা, প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।


মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রইদ’ সিনেমায় তুষির অভিনয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাধুর বউ ‘পাগলি’ চরিত্রে তাঁর সংযত অভিনয়, চোখের ভাষা এবং গ্রামীণ নারীর আবহ ফুটিয়ে তোলার বিষয়টি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই মন্তব্য করছেন, ‘হাওয়ার পর আবারও চমকে দিলেন তুষি।’ আবার কেউ কেউ বলছেন, এই ধরনের চরিত্রে তাঁকে আলাদা করে মানিয়ে যায়। চলচ্চিত্রপ্রেমীদের একটি বড় অংশের মতে, প্রচলিত নায়িকার গণ্ডি ভেঙে তুষি ধীরে ধীরে নিজের অভিনয়ধারা গড়ে তুলছেন।


তুষির মতে, পরিচালক মেজবাউর রহমান সুমনের সঙ্গে কাজ করা যেকোনো শিল্পীর জন্যই বিশেষ অভিজ্ঞতা। তিনি বলেন, তাঁর কাজের ধরন অন্যরকম। সবকিছু বাস্তবতার খুব কাছাকাছি রেখে তিনি কাজ করেন। চরিত্রকে আলাদা করে চাপিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। বরং তিনি এমন একটি পরিবেশ তৈরি করেন, যেখানে অভিনেতার ভেতর থেকে স্বাভাবিকভাবেই অভিনয় বেরিয়ে আসে।


এই সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে বাহ্যিক রূপ বদলের চেয়ে চরিত্রের মনস্তত্ত্ব বোঝার দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন তুষি। তিনি জানান, গ্রামীণ নারীর আবহ তৈরি করতে তাঁরা স্থানীয় বাজার থেকে ব্যবহৃত কাপড় কিনে ব্যবহার করেছেন। শুটিংয়ের সময় ব্যক্তিগত কোনো পোশাক বা অনুষঙ্গ ব্যবহার করা হয়নি। তবে তাঁর মতে, পোশাক বা বাহ্যিক সাজসজ্জা আসলে খুব ছোট একটি অংশ।


তুষি বলেন, বাহ্যিক পরিবর্তন যেমন কালো হওয়া বা কম আকর্ষণীয় দেখানো খুব কঠিন কিছু নয়। আসল বিষয় হলো চরিত্রের মানসিক অবস্থাকে উপলব্ধি করা। যে জগতের মধ্যে চরিত্রটি বাস করে, সেই অনুভূতিকে ধারণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


মুক্তির আগে ‘রইদ’ নিয়ে দর্শকদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রচলিত বিনোদনধর্মী সিনেমা নয়। তাঁর ভাষায়, ‘হাওয়ার মতো সিনেমা আশা করলে বলব, এটি আরও অনুভবনির্ভর একটি কাজ। এখানে প্রতিটি অনুভূতির আলাদা সৌন্দর্য রয়েছে। এটি ধীরগতির, গভীর আবেগের একটি সিনেমা। গানগুলোও সেই আবহেই তৈরি।’


অভিনয়ের পাশাপাশি এই সিনেমায় কণ্ঠ দিয়েছেন তুষি। ‘পাগলির প্রেম জ্বালা’ শিরোনামের গানটি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, মূলত তিনি অভিনয়ের মানুষ হলেও গান সবসময় তাঁর ভেতরের একটি ভালোবাসার জায়গা। তবে গানটি গাওয়ার প্রস্তাব পেয়ে কিছুটা দ্বিধায় ছিলেন—দর্শক তাঁকে গায়িকা হিসেবে গ্রহণ করবেন কি না, তা নিয়ে।


গানটি প্রকাশের পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া তাঁকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে রবীন্দ্রসরোবরে গানটি পরিবেশনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, দর্শকদের ভালোবাসা তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। তাঁর বিশ্বাস, গানটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। ‘রইদ’-এর গল্প, আবহ এবং সংগীত—সবই মাটির কাছাকাছি, আর সেই অনুভূতি থেকেই তিনি গানটি গাওয়ার চেষ্টা করেছেন।


শুধু ‘রইদ’ নয়, ধারাবাহিকভাবে ভিন্নধর্মী কাজ দিয়ে নিজেকে প্রমাণ করছেন তুষি। গত ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমায় রেশমা চরিত্রে তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে। চরিত্রের ভেতরের চাপ, সংযম এবং আবেগের ভাঙন ফুটিয়ে তোলার দক্ষতা দর্শক ও সমালোচকদের নজর কাড়ে। তবে ‘রইদ’-এ এসে তিনি আগের কাজকেও ছাড়িয়ে গেছেন বলে মনে করছেন অনেকে।


বর্তমানে তুষি ব্যস্ত শিবব্রত বর্মনের ছোটগল্প অবলম্বনে নির্মিতব্য রবিউল আলম রবির ‘সুরাইয়া’ সিনেমার শুটিং নিয়ে। অন্যদিকে পাঁচ বছর বিরতির পর নতুন কাজ নিয়ে ফিরছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। তাঁর সিরিজ ‘অ্যানি’-তেও রয়েছেন তুষি। সিরিজটি বিশ্বের গুরুত্বপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে।


এ ছাড়া ‘আন্ধার’ ও ‘সখী রঙ্গমালা’সহ তাঁর আরও কয়েকটি কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন একটি সিনেমার কাজও শুরু করেছেন তিনি। তবে আপাতত তাঁর পুরো মনোযোগ ‘রইদ’ সিনেমাকে ঘিরেই।

'সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি' — 'মালিক' নিয়ে অকপট আরিফিন শুভ

'সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি' — 'মালিক' নিয়ে অকপট আরিফিন শুভ

ঈদুল আজহার চলচ্চিত্র বাজারে বেশ আলোচনার ঝড় তুলেছে পরিচালক সাইফ চন্দনের 'মালিক'। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে...

শাবনূরের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন পূর্ণিমা

শাবনূরের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন পূর্ণিমা

ঢালিউডের দুই প্রজন্মের দুই উজ্জ্বল নক্ষত্র — একজন নব্বইয়ের দশকে রূপালী পর্দা কাঁপানো সম্রাজ্ঞী শাবনূর, অন্যজন দুই দশকেরও বেশি সময় ধরে বড় পর্দা ও ওটিটি মাতানো গ্ল্যামার কন্যা পূর্ণিমা। চলচ্চিত্র...

জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

জনপ্রিয় মালায়ালম চলচ্চিত্র অভিনেতা সেলিম কুমার আর নেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা শনিবার রাত ১০টার দিকে ভারতের কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ১০ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’। প্রাগৈতিহাসিক সময়ের পরিচিত চরিত্র ম্যানি, সিড ও ডিয়েগোকে নিয়ে নির্মিত এই সিরিজের ষষ্ঠ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক