শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

ঈদের তৃতীয় দিনেও ফাঁকা শ্রীমঙ্গলের পর্যটন কেন্দ্র

Sub Editor

৩১ মে ২০২৬, ০৮:৩৩
ঈদের তৃতীয় দিনেও ফাঁকা শ্রীমঙ্গলের পর্যটন কেন্দ্র

মোঃ আঃ রাজ্জাক, মৌলভীবাজার প্রতিনিধি


 

চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পর্যটন এলাকায় ঈদের তৃতীয় দিনেও পর্যটকের উপস্থিতি ছিল খুবই কম। শ্রীমঙ্গলের জনপ্রিয় পর্যটন স্পট, হোটেল-রিসোর্ট ও বিনোদন কেন্দ্রগুলোতে এবার ঈদুল আজহার ছুটিতে আশানুরূপ ভিড় না থাকায় হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে চা-বাগান ও পর্যটন স্পট। সাধারণত ঈদসহ দীর্ঘ ছুটিতে এসব এলাকায় পর্যটকের ব্যাপক ভিড় দেখা যায়। তবে এবার আগাম বুকিং কম থাকা এবং শেষ মুহূর্তেও পর্যটক না বাড়ায় অনেক হোটেল-রিসোর্টে অর্ধেকের বেশি কক্ষ ফাঁকা রয়েছে।


সরেজমিনে শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান, বাইক্কা বিল, হাইল হাওর, টি রিসোর্ট ও টি মিউজিয়াম, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধসহ বিভিন্ন স্থানে স্থানীয় কিছু দর্শনার্থী থাকলেও দূর-দূরান্ত থেকে আসা পর্যটকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম।


পর্যটন সংশ্লিষ্টরা জানান, সাধারণত ঈদের সময় এসব এলাকায় আগাম বুকিং পূর্ণ হয়ে যায়। কিন্তু এবার ট্রেন টিকিট সংকট, ঈদের ছুটি কম থাকা এবং বিভিন্ন স্বাস্থ্যগত উদ্বেগের কারণে পর্যটক আসা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।


ঢাকা থেকে আসা পর্যটক শিলা বলেন, এখানে অনেকবার এসেছি, তবে এবার আগের মতো ভিড় নেই। প্রকৃতি উপভোগ করার মতো পরিবেশ থাকলেও পর্যটকের সংখ্যা খুবই কম।”


আরেক পর্যটক তাহমিনা লিজা জানান, পর্যটনকেন্দ্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যেমন বিশুদ্ধ পানি, পরিষ্কার ওয়াশরুম ও বসার জায়গা আরও বাড়ানো দরকার।


স্থানীয় ব্যবসায়ীরা জানান, পর্যটক কম থাকায় আয়ের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে। আনারস বিক্রেতারা বলেন, সাধারণত ঈদের সময় পর্যটকের ভিড়ে ভালো বিক্রি হলেও এবার বিক্রি কম হওয়ায় অনেক পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


একটি রিসোর্টের পরিচালক পংকজ ভট্টাচার্য জানান, ঈদের আগাম বুকিং প্রত্যাশিত না হওয়ায় অনেক কক্ষ এখনো খালি রয়েছে, ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।


অন্যদিকে শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাবেক সভাপতি সেলিম আহমেদ বলেন, এবার বুকিং হয়েছে প্রায় ৬০ থেকে ৭৫ শতাংশের মতো, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।


পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল টুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ। উপজেলা প্রশাসনও জানিয়েছে, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।


সব মিলিয়ে ঈদের আনন্দের সময়েও পর্যটননির্ভর শ্রীমঙ্গলে এবার নেমেছে নিস্তব্ধতা, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক