শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

খুলনার গুলির ঘটনায় এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, তথ্যমন্ত্রীকে এমইউজে’র স্মারকলিপি

Sub Editor

২২ জুলাই ২০২৬, ০৬:৪৩
খুলনার গুলির ঘটনায় এক সপ্তাহেও গ্রেপ্তার নেই, তথ্যমন্ত্রীকে এমইউজে’র স্মারকলিপি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 


খুলনায় চার পেশাদার সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক গুলিবর্ষণের ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও মূল পরিকল্পনাকারী, অর্থজোগানদাতা বা হামলাকারীদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি ঘটনার কোনো স্পষ্ট কূলকিনারা বা ক্লু উদঘাটন না হওয়ায় গভীর ক্ষোভ ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় সংবাদকর্মীরা। এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।


আজ ২১ জুলাই (মঙ্গলবার) খুলনা বিভাগীয় কমিশনারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা স্বাক্ষরিত এই স্মারকলিপিতে খুলনার সাংবাদিক হত্যার অতীত ইতিহাস এবং বর্তমান স্থবিরতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই (মঙ্গলবার) গভীর রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে খুলনার শান্তিধাম মোড় সংলগ্ন জাতিসংঘ শিশু পার্কের পাশে আড্ডারত অবস্থায় সাংবাদিকদের লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোঁড়ে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত। এ ঘটনায় এসএ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, স্টার নিউজের ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ হুমায়ুন কবীর রানা এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান আব্দুল আওয়াল শেখ হামলার শিকার হন। ছোঁড়া গুলিতে সাংবাদিক আব্দুল আওয়াল শেখের বুকের ডান পাশ জখম হয়।


স্মারকলিপিতে সাংবাদিক নেতারা বলেন, খুলনায় অতীতে ২০০৪ সালে হুমায়ূন কবির বালু ও মানিক চন্দ্র সাহা, ২০০৫ সালে শেখ বেলাল উদ্দিন এবং ২০০২ সালে হারুন অর রশীদ খোকনসহ একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় দুর্বল পুলিশি তদন্ত ও চার্জশীটের কারণে আসামিরা পার পেয়ে গেছে। অতীতের এসব বিচারহীনতার ধারাবাহিকতাই আজ সন্ত্রাসীদের নতুন করে সাহস যোগাচ্ছে।


এমইউজে নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, তৎকালীন চারদলীয় জোট সরকার আমলে যেমন সন্ত্রাসীদের দিয়ে সাংবাদিক ও রাজনীতিকদের হত্যা করে সরকারকে বিব্রত করার চেষ্টা হয়েছিল, ঠিক তেমনি আজও দেশের বর্তমান বিএনপি সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে ফ্যাসিবাদের দোসররা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই হামলার পেছনেও কোনো গভীর রাজনৈতিক ও অস্থিতিশীল চক্রান্ত রয়েছে কি না—তা খতিয়ে দেখা জরুরি।


সংবাদপত্রের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতা রক্ষায় স্মারকলিপিতে ৩টি সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়:

১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা।

২. হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

৩. খুলনা মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক