শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
সারাদেশ

খুলনায় মাদক ব্যবসায়ী নয়ন শেখকে গুলি, এলাকায় উত্তেজনা

Sub Editor

২৭ মে ২০২৬, ০৮:০৯
খুলনায় মাদক ব্যবসায়ী নয়ন শেখকে গুলি, এলাকায় উত্তেজনা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম


খুলনা মহানগরীর সদর থানাধীন টুটপাড়া বালুর মাঠ দারোগার বস্তি এলাকায় নয়ন শেখ (২৫) নামে হত্যা ও মাদকসহ একাধিক মামলার এক আসামিকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।


আহত নয়ন শেখ লবণচরা এলাকার আশিবিঘা এলাকার নুলয় শেখের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, নয়ন শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েকটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নূর আজিম গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ধলু, নাহিদ (২৮), হাসান (২৫) ও অজ্ঞাতনামা আরও ২-৩ জন সন্ত্রাসী মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে ঘটনাস্থলে আসে। তারা নয়ন শেখকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার ডান পায়ের রানে লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।


গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নয়ন শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।


ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হামলায় জড়িতদের আটকে অভিযান শুরু করেছেন বলে জানা গেছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।


এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা শহরের বুক চিরে বয়ে চলা ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও এর বর্তমান অবস্থা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০...

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক ব্যতিক্রমী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা...

আশিক গ্রুপের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র মামলায় আদালতে প্রেরণ

আশিক গ্রুপের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র মামলায় আদালতে প্রেরণ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন লেলিন...

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ঃসাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া এলাকায় সরকারি রাস্তার জমি দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়নগর ইউনিয়ন ভূমি অফিস থেকে অভিযুক্তদের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক