শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
সারাদেশ

খুলনায় যৌথ অভিযানে পলাশ গ্রুপের সহযোগীসহ ৩৯ জন গ্রেপ্তার

Sub Editor

৭ জুন ২০২৬, ১১:৪৩
খুলনায় যৌথ অভিযানে পলাশ গ্রুপের সহযোগীসহ ৩৯ জন গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 


খুলনা মহানগরীতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে পলাশ গ্রুপের সহযোগী হিসেবে পরিচিত কাজী রাফসান মাহমুদ পার্থসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, চুরি ও বিভিন্ন মামলার আসামিরাও রয়েছে।


রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, খুলনা মহানগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৬ জুন সন্ধ্যা ৬টা থেকে ৭ জুন সকাল ১০টা পর্যন্ত কেএমপি উত্তর, দক্ষিণ ও গোয়েন্দা বিভাগের সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানার ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানার ৫ জন, লবণচরা থানার ১ জন, হরিণটানা থানার ৬ জন, খালিশপুর থানার ৪ জন, দৌলতপুর থানার ২ জন, আড়ংঘাটা থানার ৭ জন এবং খানজাহান আলী থানার ৫ জন রয়েছে।


পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া কাজী রাফসান মাহমুদ পার্থ (৩০) খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তিনি পলাশ গ্রুপের সহযোগী এবং চিৎড়ি বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে।


অভিযানে আরও ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি একজন চোরকেও আটক করা হয়েছে, যার বিরুদ্ধে চুরির একাধিক অভিযোগ রয়েছে।


কেএমপি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের ফলে অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে দাবি পুলিশের।


পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিদ্যমান মামলাসহ নতুন অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে এবং অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।


খুলনা মেট্রোপলিটন পুলিশ বলছে, মহানগরবাসীর জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে সাধারণ জনগণের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।

ফুলতলায় টিউবওয়েল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

ফুলতলায় টিউবওয়েল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার ফুলতলা উপজেলার ৩ নম্বর জামিরা ইউনিয়নে গভীর নলকূপ স্থাপন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা...

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী  জিল্লুর রহমান

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী জিল্লুর রহমান

নিজস্ব প্রতিনিধি: শহরের মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমানের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপসাংবাদিকতা চলছে। তিন জন ক্রেতার সাথে মটর সাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে ঘিরে অপসাংবাদিকতা শুরু...

রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার স্কুলভিটা এলাকায় সংঘটিত আলোচিত রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারের সদস্যদের মিথ্যা আসামি করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সুফিয়া...

সিরাজগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিট, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিট, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখের ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রদল।আজ রবিবার সকালে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক