শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
জীবনযাপন

গরমে বাইরে কাজ করলে কী পরবেন, কী খাবেন

Sub Editor

২০ মে ২০২৬, ০৭:০৬
গরমে বাইরে কাজ করলে কী পরবেন, কী খাবেন

প্রচণ্ড গরমে দীর্ঘ সময় বাইরে থাকা অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। চিকিৎসকেরা সাধারণত তীব্র গরমে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া বা বেশি শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেন। কিন্তু যাঁদের পেশাগত কারণেই বাইরে থাকতে হয়, তাঁদের জন্য বাড়তি সতর্কতা জরুরি। সামান্য অসতর্কতায় দেখা দিতে পারে পানিশূন্যতা, ক্লান্তি বা হিটস্ট্রোকের মতো সমস্যা।


পোশাকে স্বস্তি ও সুরক্ষা

বাইরে কাজের সময় হালকা রঙের, নরম সুতি ও ঢিলেঢালা পোশাক সবচেয়ে উপযোগী। এতে শরীরে বাতাস চলাচল সহজ হয় এবং ঘাম কম অস্বস্তিকর লাগে। নতুন কাপড়ের চেয়ে কিছুটা ব্যবহৃত নরম কাপড় বেশি আরামদায়ক হতে পারে।


অনেকের ধারণা, গরমে হাফহাতা বা ছোট পোশাক আরাম দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ফুলহাতা জামা এবং ফুলপ্যান্ট বা পায়জামা শরীরকে সরাসরি রোদ থেকে সুরক্ষা দেয়। মাথা ঢাকতে ছাতা, ক্যাপ, টুপি, গামছা বা রুমাল ব্যবহার করা যেতে পারে।


ঘাম হলে দ্রুত মুছে ফেলা উচিত। প্রয়োজনে রুমাল বা কাপড় ভিজিয়ে শরীর মুছে নিলে কিছুটা স্বস্তি পাওয়া যায়।


পানি ও তরল খাবারে নজর

গরমে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরে বের হওয়ার সময় সঙ্গে পানির বোতল রাখা ভালো। পানিকে দীর্ঘ সময় ঠান্ডা রাখতে চাইলে আগে থেকে বোতলে বরফ দেওয়া যেতে পারে। প্লাস্টিকের বোতলের পরিবর্তে থার্মোফ্লাস্ক নিরাপদ ও কার্যকর হতে পারে।


ফলের রস, ডাবের পানি কিংবা রসালো ফল শরীরের পানির চাহিদা পূরণে সহায়ক। কারণ ঘামের সঙ্গে শরীর থেকে শুধু পানি নয়, প্রয়োজনীয় লবণও বেরিয়ে যায়। তাই অতিরিক্ত ঘাম হলে পানির সঙ্গে অল্প লবণ মিশিয়ে খাওয়া যেতে পারে। ওরস্যালাইন বা ইলেকট্রোলাইট পানীয়ও উপকারী হতে পারে।


যাঁদের বেশি শারীরিক পরিশ্রম করতে হয়, তাঁরা পানীয়তে সামান্য চিনি যোগ করতে পারেন।


পানিশূন্যতা বুঝবেন যেভাবে

প্রতিদিন সবার জন্য নির্দিষ্ট পরিমাণ পানি নির্ধারণ করা কঠিন। তবে শরীরের সংকেত দেখে প্রয়োজন বোঝা যায়। প্রস্রাবের রং যদি খড়ের মতো হালকা হয়, তাহলে তা স্বাভাবিক। গাঢ় রঙের এবং কম পরিমাণে প্রস্রাব হলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি রয়েছে। আবার অতিরিক্ত সাদা বা বেশি পরিমাণ প্রস্রাব হলে পানি কিছুটা কমানো যেতে পারে।


নিজেকে ঠান্ডা রাখার উপায়

দীর্ঘ সময় রোদে টানা কাজ না করে মাঝেমধ্যে ছায়ায় বিশ্রাম নেওয়া প্রয়োজন। সঙ্গে হাতপাখা বা রিচার্জেবল ফ্যান রাখা যেতে পারে।


মাথায় ভেজা রুমাল ব্যবহার করলে কিছুটা আরাম পাওয়া যায়। মাঝেমধ্যে চোখে-মুখে পানি ছিটিয়ে নেওয়া বা ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নেওয়াও উপকারী। শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে ঘাড়, বগল বা কুঁচকিতে বরফ ব্যবহার করলে দ্রুত শরীরের তাপমাত্রা কমতে পারে।


গরমে খাদ্যাভ্যাসেও সতর্কতা

গরমের দিনে তরমুজ, বাঙ্গি, বেল, শসা, কাঁচা আম ও পেয়ারার মতো রসালো ফল ভালো পছন্দ হতে পারে। খাবারে কম তেল ও কম মসলাযুক্ত হালকা রান্না বেছে নেওয়া ভালো। পাতলা ডাল, মাছের ঝোল, সবজি এবং আমের টকও উপকারী হতে পারে।


চা-কফি, অতিরিক্ত ভাজাপোড়া বা ভারী খাবার শরীরকে আরও অস্বস্তিকর করে তুলতে পারে। তাই গরমে এসব খাবার যতটা সম্ভব কম খাওয়াই ভালো।

টানা কয়েকদিন ত্বকে ঘৃতকুমারী ব্যবহার করলে মিলতে পারে যেসব উপকার

টানা কয়েকদিন ত্বকে ঘৃতকুমারী ব্যবহার করলে মিলতে পারে যেসব উপকার

ত্বকের যত্নে ঘৃতকুমারী বা অ্যালোভেরা দীর্ঘদিন ধরেই জনপ্রিয় একটি প্রাকৃতিক উপাদান। প্রাচীনকাল থেকে ঘরোয়া সৌন্দর্যচর্চায় এর ব্যবহার হয়ে আসছে। ত্বকের আর্দ্রতা ধরে রাখা থেকে শুরু করে নানা ধরনের ত্বকজনিত...

আম কাটার আগে কেন পানিতে ভিজিয়ে রাখা উচিত?

আম কাটার আগে কেন পানিতে ভিজিয়ে রাখা উচিত?

বাজারে এখন হিমসাগরসহ বিভিন্ন জাতের সুস্বাদু আমের সমারোহ। আমের মৌসুমে প্রায় প্রতিটি ঘরেই এই জনপ্রিয় ফলের উপস্থিতি থাকে। অনেকেই দিনের বিভিন্ন সময়ে পাকা আম খেতে পছন্দ করেন। তবে আম খাওয়ার আগে একটি...

ঘুম থেকে ওঠার পরপরই মোবাইল ব্যবহারে বাড়তে পারে মানসিক চাপ, কমতে পারে মনোযোগ

ঘুম থেকে ওঠার পরপরই মোবাইল ব্যবহারে বাড়তে পারে মানসিক চাপ, কমতে পারে মনোযোগ

দিনের শুরুতেই অনেকের প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন হাতে নেওয়া। অ্যালার্ম বন্ধ করার পর সামাজিক যোগাযোগমাধ্যম, বার্তা বা বিভিন্ন অ্যাপ ঘাঁটতে শুরু করেন অনেকে। তবে বিশেষজ্ঞদের মতে, ঘুম ভাঙার সঙ্গে...

পানিশূন্যতা কি ত্বকের বয়স দ্রুত বাড়িয়ে দিতে পারে?

পানিশূন্যতা কি ত্বকের বয়স দ্রুত বাড়িয়ে দিতে পারে?

গরমের সময়ে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন খুবই সাধারণ একটি সমস্যা। তবে অনেকেই এটিকে তেমন গুরুত্ব দেন না। অথচ শরীর থেকে বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ না হলে তা ধীরে ধীরে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক