শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
জাতীয়

গুম প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষার আইন বাস্তবায়নের ওপর জোর অ্যাটর্নি জেনারেলের

Sub Editor

১৮ মে ২০২৬, ০৭:২০
গুম প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষার আইন বাস্তবায়নের ওপর জোর অ্যাটর্নি জেনারেলের

গুম প্রতিরোধ এবং মানবাধিকার সুরক্ষায় প্রস্তাবিত আইনগুলো শুধু কাগজে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, আইন প্রণয়নের মূল লক্ষ্য হওয়া উচিত কার্যকর বাস্তব প্রয়োগ নিশ্চিত করা।


রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন ও গুমবিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়ে আয়োজিত এক অংশীজন সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


দেশে আইন প্রণয়নের প্রচলিত ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রায় প্রতিটি আইনে অন্য আইনের ওপর প্রাধান্য পাওয়ার বিধান যুক্ত করার প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর মতে, এমন আইন প্রণয়ন করা প্রয়োজন, যা বাস্তবে মানুষের অধিকার রক্ষা ও বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।


তিনি বলেন, শুধু আইন তৈরি করাই যথেষ্ট নয়; সেই আইনের বাস্তব প্রয়োগ ও কার্যকারিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অবস্থান তুলে ধরে রুহুল কুদ্দুস কাজল বলেন, মানবাধিকার, মানবিক মর্যাদা এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। তিনি উল্লেখ করেন, সরকার গুম থেকে ব্যক্তিদের সুরক্ষার আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে এবং প্রস্তাবিত আইনে তার প্রতিফলনও রাখা হয়েছে।


জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়ার পরিবর্তে প্রাতিষ্ঠানিক ভারসাম্য বজায় রাখা জরুরি।


আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি এবং বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার।


উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা গুম প্রতিরোধে বাস্তবসম্মত আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন। তারা অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির বিধান নির্ধারণ, তদন্ত কর্মকর্তাদের জন্য ন্যূনতম যোগ্যতার মানদণ্ড নির্ধারণ এবং বিচারিক কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার মতো বিষয়গুলো আইনে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন

ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন

ভুটানে মাঝারির চেয়ে কিছুটা শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। রোববার রাতের এই ভূকম্পনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত কেঁপে ওঠে। হঠাৎ এই কম্পনে অনেক...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই আসামির বিরুদ্ধে...

স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ

স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ

জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তুলতে সরকার একটি...

আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা

আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত মামলার রায় আজ রোববার বেলা ১১টার দিকে ঘোষণা করা হতে পারে।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক