শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
বিনোদন

‘গ্রামের মানুষ এখন তুষিকে চিনে না, চিনে ওই পাগলীকে’

Sub Editor

২৫ মে ২০২৬, ০৭:০৭
‘গ্রামের মানুষ এখন তুষিকে চিনে না, চিনে ওই পাগলীকে’

সিনেমার চরিত্রের প্রয়োজনে তারকাদের নানা রূপে হাজির হতে হয়—এ কথা নতুন নয়। তবে সেই চরিত্রের আবহ বাস্তবেও ফুটিয়ে তুলে আলোচনায় এসেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। ‘পাগলী’ চরিত্রে অভিনয়ের পাশাপাশি সেই চরিত্রের গান নিজ কণ্ঠে গেয়ে সম্প্রতি ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। নতুন এই অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তুষি।


নাজিফা তুষি জানান, শুরুতে গানটি গাওয়ার ব্যাপারে তিনি বেশ দ্বিধায় ছিলেন। তার ভাষায়, ‘প্রথমে আমি খুব নার্ভাস ছিলাম। ভয়েও একদম শক্ত হয়ে গিয়েছিলাম। কারণ এটা ছিল এক পাগলীর গান। সেই জায়গা থেকেই গানটা গেয়েছি। এখন দেখছি, সবাই খুব পছন্দ করছে—এটা আমার জন্য দারুণ অনুভূতি।’


তিনি বলেন, সিনেমায় ‘পাগলী’ চরিত্রটি করতে গিয়ে তিনি দীর্ঘ সময় গ্রামে অবস্থান করেছিলেন। সেখানে স্থানীয় মানুষের সঙ্গে তার একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়। ‘গ্রামের মানুষদের মুখে নানা ধরনের গান শুনতাম। সেগুলো থেকেই অনুপ্রাণিত হয়ে চরিত্রের ভেতরে থেকেই গুনগুন করে গান গাইতাম। পরে যখন সিনেমা মুক্তির প্রস্তুতি চলছিল, তখন টিমের সবাই বলল—এই গানটা আলাদা করে পরিবেশন করা যেতে পারে,’ বলেন তুষি।






আরও জানান, শুরুতে ভয় পেলেও সহকর্মীদের উৎসাহে তিনি সাহস পান। ‘বন্ধুরা বলেছিল—ভুল হলেও সমস্যা নেই, মজা হবে। যেহেতু এটা পাগলীর গান, তাই স্বাভাবিকতার বাইরে যাওয়াই স্বাভাবিক। সেই ভাবনা থেকেই গেয়েছি,’ যোগ করেন তিনি।


গানটি প্রকাশের পর দর্শকদের ইতিবাচক সাড়া তাকে আনন্দিত করেছে। তুষি বলেন, ‘দর্শকরা উপভোগ করেছে—এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। যদি তাদের একটু বিনোদন দিতে পেরে থাকি, সেটাই আমার জন্য অনেক।’


শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, পুরো সময়টাই ছিল উপভোগ্য। বিশেষ করে গ্রামবাসীর প্রতিক্রিয়া তাকে এখনো হাসায়। ‘ওই গ্রামের মানুষরা আমাকে তুষি হিসেবে চেনে না, তারা এখনো সেই পাগলী হিসেবেই দেখে। ভিডিও কলে কথা বললে অবাক হয়ে জিজ্ঞেস করে—তুই এত সুন্দর হয়ে গেছিস কেন!—এ ধরনের অনেক মজার ঘটনা আছে,’ বলেন তিনি।

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিবিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী ‘বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬’ লাভ করায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে গত ১৭ আগস্ট...

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

বিনোদন ডেস্ক: সর্বশেষ মুক্তি পাওয়া ‘দাগি’ চলচ্চিত্রে দারুণ প্রশংসার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক ভিকি জাহেদের সঙ্গে চুক্তি...

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

বিনোদন ডেস্ক: প্রেমের বিয়ে হোক কিংবা পরিবারের পছন্দে আয়োজন—দাম্পত্য জীবনের আসল সাফল্য নির্ভর করে দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক বন্ধনের ওপর। বিয়ের মাধ্যম যাই হোক না কেন, সম্পর্ক দীর্ঘস্থায়ী...

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক: দেশের এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন—এমন ছড়িয়ে পড়া খবর ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সোমবার রাত সাড়ে ১১টার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক