শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

চিনির বাজারে ফের অস্থিরতা, সরবরাহ সংকটের আড়ালে সিন্ডিকেটের ছায়া!

Sub Editor

২১ জুন ২০২৬, ০৭:১৭
চিনির বাজারে ফের অস্থিরতা, সরবরাহ সংকটের আড়ালে সিন্ডিকেটের ছায়া!

দুই সপ্তাহে দাম বাড়লো প্রতি মণে ৬০ টাকা 


জোবায়ের হোসেন, চট্টগ্রাম :


চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে সরবরাহ সংকটের অজুহাতে আবারও বাড়তে শুরু করেছে চিনির দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে প্রতি মণ (৩৭.৩২ কেজি) চিনির দাম বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। 


বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, প্রকৃতপক্ষে বাজারে চিনির কোনো সংকট নেই। কিছু মিল মালিক ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন। আওয়ামী লীগ আমলে আলোচিত চিনির মিল সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে দাবি তাদের।


ব্যবসায়ীরা জানান, গত মাসের মাঝামাঝি সময়ে ভারত নিজেদের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে চিনির রপ্তানি বন্ধ করার ঘোষণা দিলে দেশের বাজারেও এর প্রভাব পড়ে। সে সময় চিনির দাম বেড়ে গেলেও পরে কিছুটা কমে আসে। তবে সাম্প্রতিক সময়ে আবারও দাম বাড়তে শুরু করেছে।


খাতুনগঞ্জের পাইকারি বাজার ঘুরে জানা গেছে, দুই সপ্তাহ আগেও প্রতি মণ চিনি বিক্রি হয়েছে ৩ হাজার ৫৩০ টাকায়। বর্তমানে একই পরিমাণ চিনি বিক্রি হচ্ছে ৩ হাজার ৬০০ টাকায়। এছাড়া থাইল্যান্ড থেকে আমদানিকৃত চিনি বিক্রি হচ্ছে প্রতি মণ ৩ হাজার ৫৬০ টাকায়।


সংশ্লিষ্টরা বলছেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার চিনির আমদানি উন্মুক্ত করে দেওয়ার পর বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পায় এবং এক পর্যায়ে খুচরা বাজারে চিনির দাম ১০০ টাকার নিচে নেমে আসে। সে সময় অনেক ছোট আমদানিকারকও চিনি আমদানিতে যুক্ত হন। কিন্তু পরে দেশীয় চিনির মিল মালিকরা আমদানি মূল্যের চেয়েও কম দামে চিনি বিক্রি করে ছোট আমদানিকারকদের লোকসানে ফেলেন। এতে তারা বাজারে টিকতে না পেরে আমদানি কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন। ফলে বাজার আবারও কয়েকটি বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যায় বলে অভিযোগ রয়েছে।


খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আরও জানান, বাজারে দীর্ঘদিন ধরে ‘ডেলিভারি অর্ডার (ডিও) স্লিপ’ নামে একটি অনানুষ্ঠানিক পদ্ধতিতে পণ্য কেনাবেচা হয়ে আসছে। চিনি ও অন্যান্য পণ্যের ক্ষেত্রে অনেক সময় পণ্য হাতে পাওয়ার আগেই ডিও স্লিপ কেনাবেচা করা হয়। কোনো কোম্পানি বাজারে পণ্য ছাড়ার আগেই নির্দিষ্ট পরিমাণ পণ্যের ডিও বিক্রি করে দেয়।


তাদের মতে, ডিও বিক্রির সময় নির্ধারিত দামের তুলনায় বাজারদর বেড়ে গেলে অনেক প্রতিষ্ঠান পণ্য সরবরাহে গড়িমসি করে। আবার অনেক ক্ষেত্রে প্রকৃত পণ্যের তুলনায় বেশি ডিও বিক্রি করা হয়। ফলে সময়মতো পণ্য ডেলিভারি দেওয়া সম্ভব হয় না এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়ে দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।


এ বিষয়ে চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, “ভোগ্যপণ্যের বাজার কখনো স্থির থাকে না। অনেক সময় বুকিং বেড়ে যায়, আবার সরবরাহও কমে যায়। কোনো পণ্যের দাম বাড়লেই সিন্ডিকেটের অভিযোগ ওঠে। অথচ দাম কমলে এ প্রশ্ন আর আসে না। ভোগ্যপণ্যের বাজার চাহিদা ও যোগানের ভিত্তিতেই ওঠানামা করে। এখানে সিন্ডিকেট করে দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই।”

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক