শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

জন্মশতবর্ষে তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ: ময়মনসিংহে ‘বীক্ষণ’-এর ২২১৪তম আসর অনুষ্ঠিত

Sub Editor

১৫ আগস্ট ২০২৬, ০৬:১২
জন্মশতবর্ষে তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ: ময়মনসিংহে ‘বীক্ষণ’-এর ২২১৪তম আসর অনুষ্ঠিত

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 


ময়মনসিংহে ‘বীক্ষণ’-এর ২২১৪তম আসর অনুষ্ঠিত

‘জন্মশতবর্ষে তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য’ শীর্ষক আলোচনায় ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র ‘বীক্ষণ’-এর ২২১৪তম আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরীর ঐতিহ্যবাহী বিপিন পার্কে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


বীক্ষণের আহ্বায়ক জিসি দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক জুবায়েদ ইবনে সাঈদ।


আলোচনা পর্বের শুরুতে, সুকান্ত ভট্টাচার্যের মানবিক চেতনা এবং নির্যাতিত মানুষের পক্ষে তাঁর সোচ্চার অবস্থান নিয়ে বক্তব্য দেন কবি ও আবৃত্তিশিল্পী টিপু চৌধুরী। এরপর সুকান্তের সাহিত্য ও জীবন নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক প্রণয় কুমার বিশ্বাস।


কবি ও কলামিস্ট সোমা ঘোষ মণিকা সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে তাঁর ব্যক্তিগত অনুভূতি ও নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। শ্রোতাদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন কবি ও প্রাবন্ধিক সোহেল মাজহার।


আসরটির সভাপতির বক্তব্য দেন কবি ও চিন্তক সহিদ আমিনী রুমি।তাঁর বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের প্রথম পর্ব শেষ হয়।


দ্বিতীয় পর্বে কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন কবি ও আবৃত্তিশিল্পী স্বর্ণা চাকলাদার এ্যাণি, টিপু চৌধুরী, কবি বিউটি দাশ এবং কবি জালাল উদ্দিন জামান।


এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক আলম মাহবুব, কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও লেখক বিমল পাল, কবি আহমদ শাহাবুদ্দিন, কবি দালান জাহান, কবি গণেশ চন্দ্র সাহা, কবি ও কথাসাহিত্যিক মাহবুবুল আলম, কবি নাফিসা মাহজাবীন দোলা, কবি হাসান রাকিব, কবি ও সাংবাদিক নবী হোসেন, কবি স্বচ্ছ দে, কবি সুষ্মিতা সরকার স্নেহা, ফয়জুনেছা রেবাসহ আরও অনেকে।


আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য ‘বীক্ষণ’-এর ২২১৫তম আসরের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বীক্ষণের আহ্বায়ক জিসি দেবনাথ।

সাতক্ষীরায় সড়কের পাশের নর্দমা থেকে কহিনুর বেগম নামের নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় সড়কের পাশের নর্দমা থেকে কহিনুর বেগম নামের নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে কহিনুর বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে সড়কের...

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক