শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

জামায়াত জোট ছাড়তে ধর্মভিত্তিক চার দলের ওপর হেফাজতের চাপ

Sub Editor

১৮ মে ২০২৬, ০৬:৩০
জামায়াত জোট ছাড়তে ধর্মভিত্তিক চার দলের ওপর হেফাজতের চাপ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোট থেকে সরে আসতে ধর্মভিত্তিক চারটি দলের ওপর চাপ প্রয়োগ করছে হেফাজতে ইসলাম—এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। নির্বাচনের পরও এই চাপ অব্যাহত রয়েছে বলে জানা গেছে। হেফাজতের পক্ষ থেকে দলগুলোর নেতাদের জানানো হয়েছে, জামায়াতের জোট কিংবা হেফাজত—দুইয়ের মধ্যে একটি বেছে নিতে হবে।


তবে সংশ্লিষ্ট চার দলের নেতারা জানিয়েছেন, তারা একই সঙ্গে রাজনৈতিক জোট ও হেফাজতের সঙ্গে থাকতে চান। তাদের যুক্তি, কওমি মাদ্রাসাভিত্তিক যেসব রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সম্পর্ক রেখে হেফাজতের অংশ হিসেবে থাকতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেওয়ার কারণ নেই।


দলীয় সূত্র ও হেফাজতের একাধিক নেতা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কওমিভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজিদুর রহমান জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আ'লা মওদুদীর মতাদর্শের সমালোচনা করেছিলেন। তারা জামায়াতকে ইসলামবিরোধী আখ্যা দিয়ে দলটির পক্ষে ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। এমনকি হেফাজতের পক্ষ থেকে জামায়াত-সমর্থিত জোটকে ভোট দেওয়া হারাম বলেও বক্তব্য দেওয়া হয়েছিল।


তবে হেফাজতের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশ খেলাফত, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলাম পার্টি বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অংশ।


বাংলাদেশ খেলাফতের আমির মামুনুল হক হেফাজতের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একইভাবে এসব দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা হেফাজতের বিভিন্ন পদে রয়েছেন। ফলে রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক সম্পর্কের মধ্যে ভারসাম্য নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।


অন্যদিকে হেফাজত-ঘনিষ্ঠ জমিয়ত উলামায়ে ইসলামের দুটি অংশ বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়। ইসলামী ঐক্যজোটও বিএনপির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। তবে তাদের ক্ষেত্রে হেফাজতের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


জামায়াত জোটে থাকা চারটি দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা হেফাজত এবং রাজনৈতিক জোট—উভয় ক্ষেত্রেই থাকতে চান। তাদের অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের কারণে হেফাজতের অবস্থান বিএনপির প্রতি বেশি অনুকূল হয়ে উঠেছে। তবে তারা হেফাজত থেকে সরে যাওয়ার পরিবর্তে বিদ্যমান পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা করবেন।


নির্বাচনের পরও অব্যাহত চাপ

জামায়াতের সঙ্গে একসময় রাজনৈতিক সমন্বয়ে থাকা চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনও সম্প্রতি আবার দলটির সমালোচনায় সরব হয়েছে। যদিও দলটি সরাসরি হেফাজতের সঙ্গে যুক্ত নয়, তবে জামায়াতের বিষয়ে তাদের বক্তব্যে কিছুটা মিল দেখা যাচ্ছে।


জানা গেছে, গত ২৮ এপ্রিল চারটি দলের সঙ্গে আলোচনা চালাতে একটি কমিটি গঠন করে হেফাজত। হেফাজতের নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরীর নেতৃত্বে গঠিত এই কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ইতোমধ্যে দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছে কমিটি।


এদিকে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে গুঞ্জন ছড়ায় যে, জামায়াতের জোট না ছাড়লে সংশ্লিষ্ট নেতাদের হেফাজত থেকে বহিষ্কার করা হতে পারে।


এসব আলোচনার মধ্যেই রোববার চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন মামুনুল হক। বৈঠক শেষে শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দাবি করেন, হেফাজতের ভেতরে কোনো বিভেদ নেই।


মামুনুল হক বলেন, হেফাজতের বিশ্বাস, আকিদা ও নীতিগত অবস্থানের সঙ্গে বাংলাদেশ খেলাফতসহ সংশ্লিষ্ট দলগুলো একমত। তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ১১ দলীয় ঐক্য গঠন করা হয়েছে। এটি আদর্শিক নয়, বরং রাজনৈতিক ঐক্য।


হেফাজতের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ খেলাফতের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন হিসেবেই কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি বলেন, সংগঠনের নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং রাজনৈতিক বাস্তবতা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন।


জোট ছাড়ার প্রশ্নে আপত্তি

রোববারের বৈঠকে খেলাফত মজলিসের অপর অংশ, নেজামে ইসলাম এবং খেলাফত আন্দোলনকে আমন্ত্রণ জানানো হলেও তারা সরাসরি অংশ নেয়নি। তাদের পক্ষে প্রতিনিধিত্ব করেন মামুনুল হক।


সংশ্লিষ্ট কয়েকজন নেতা বলেন, জামায়াতকে ঘিরে হেফাজতের বর্তমান অবস্থানের সঙ্গে তারা নীতিগতভাবে একমত নন। তাদের যুক্তি, অতীতে বিএনপির নেতৃত্বাধীন জোটেও জামায়াত ছিল এবং তখন এই প্রশ্ন ওঠেনি। এখন নতুন করে আপত্তির কারণ তারা দেখছেন না।


জামায়াতের সঙ্গে থাকা খেলাফত মজলিসের মহাসচিব ডা. আহমদ আবদুল কাদের বলেন, হেফাজত একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। কোনো রাজনৈতিক দল কার সঙ্গে জোট করবে, সেটি সংশ্লিষ্ট দলের নিজস্ব সিদ্ধান্ত।


এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় জোটের সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ বলেছেন, কোনো দলই জোট ছাড়ার সিদ্ধান্ত নেয়নি। বরং জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কারের লক্ষ্য সামনে রেখে জোট আরও শক্তিশালী হচ্ছে।

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির সদ্য নিযুক্ত চার...

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর স্মৃতি ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন তাঁর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক