শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

জেন-জিরা বাহাত্তরের সংবিধান চায় না: হান্নান মাসউদ

Mishuk Howladar

৩০ মার্চ ২০২৬, ১৩:৫৪
জেন-জিরা বাহাত্তরের সংবিধান চায় না: হান্নান মাসউদ

জেনারেশন জেডরা (জেন-জি) বাহাত্তরের সংবিধান চান না বলে দাবি করেছেন এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। নিজেকে জেন-জি প্রতিনিধির অংশ উল্লেখ করে তিনি বলেছেন, আপনি যদি বলেন জেন-জিরা কি চায়? তারা বাহাত্তরের সংবিধান আর চায় না। আপনি যদি বলেন জেন-জিরা কি চায়, তারা এটাই চায় স্বাধীনতার ৩০ বছর পরে জন্ম নিয়ে তারা কেন ভোটাধিকার পায়নি, তার জবাব চায়।


আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হান্নান মাসউদ।


হান্নান মাসউদ বলেন, ‘আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি। আমরা নতুন পতাকা, মানচিত্র পেয়েছি, সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষ ৭১ সাল রক্ত দিয়ে আমাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন। কিন্তু আমরা কি নিরাপদ বাংলাদেশ পেয়েছি? সেটা তো পাইনি।’


নির্বাচনী এলাকা হাতিয়ার নদীভাঙন নিয়ে কথা বলেন হান্নান মাসউদ। নির্বাচনের সময় নিজের গাড়িবহরে হামলার কথা উল্লেখ করেন তিনি। সরকারদলীয় এমপিদের উদ্দেশে বলেন, ‘আমরা রক্ত ঝরিয়েছি বলেই আপনারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।’ জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের ঘটনা বর্ণনা করেন হান্নান মাসউদ।


গণভোটের পক্ষে প্রধানমন্ত্রী প্রচার করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে কেন তা নিয়ে দীর্ঘ আলোচনা হতে হবে? আমরা নব্বইয়ের গণ-অভ্যুত্থানের কথা ভুলে যাইনি। কিন্তু এরপর ১৯৯৪ সালে মাগুরার উপনির্বাচন কারা আয়োজন করেছিল? আজকে আবার সে ব্যবস্থায় নিয়ে যাচ্ছেন। আরেকবার মাগুরার উপনির্বাচন আয়োজন হবে না, তার নিশ্চয়তা কেন দেবেন।’


নির্বাচনী প্রচারের সময়ে হামলার শিকারের কথা জানান এনসিপির এ নেতা। নির্বাচনের পরেও হামলার শিকার হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ওপর হামলা করেছিল। তারা কারা? ওরা তো তারা, যাদের হাতে বিএনপিদলীয় নেতা-কর্মীদের রক্ত লেগে আছে। এ বিশ্বাসঘাতকতা রাষ্ট্র সইবে না।


 বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হবে আবার। আপনাদের ভাইদের খুনিদের পুনর্বাসন করে আমাদের ওপর লেলিয়ে দিচ্ছেন। চট্টগ্রাম থেকে এক সাংগঠনিক সম্পাদককে পাঠিয়েছেন অস্ত্রসহ আমাদের লোকদের ওপর হামলা করতে।’


নির্বাচনের পরে শাপলা কলিতে ভোট দেওয়ার কারণে নারীকে ধর্ষণ করা হয়েছে দাবি করে হান্নান মাসউদ বলেন, ৪২ দিন পার হলেও ডিএনএ প্রতিবেদন আসেনি। মামলা নিতে তিন দিন দেরি হয়েছে। সিভিল সার্জন প্রতিবেদন দিলেও ভুক্তভোগী নারী জানে না কি এসেছে। এ ভয়াবহ পরিস্থিতি কারা তৈরি করেছে? আমার মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে, আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে এসবে মনোযোগ দেওয়া দরকার।


স্বরাষ্ট্রমন্ত্রীকে মনোযোগ দেওয়া দরকার কোথায় কোথায় সন্ত্রাসীরা আছে, তাদের তালিকা করে বিচারের আওতায় আনার। বিরোধীদলীয় নেতা-কর্মীরা হত্যার শিকার হয়েছেন, তার বিচার করা দরকার।


রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন বিএনপিদলীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, আবদুল আজিজ, মোহাম্মদ আব্দুল মালিক প্রমুখ।


তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির সদ্য নিযুক্ত চার...

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর স্মৃতি ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন তাঁর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক