শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
সারাদেশ

জেল থেকে মুক্ত হয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করলেন হারুন সরদার

Sub Editor

৪ জুন ২০২৬, ০৬:২৮
জেল থেকে মুক্ত হয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করলেন হারুন সরদার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম


বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ও কৈয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক হারুন সরদার দীর্ঘদিন কারাভোগ শেষে মুক্ত হয়ে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেছেন।


মুক্তির পর তাকে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় কৈয়া বাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


কুশল বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও কৈয়া বাজার কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ সময় নেতাকর্মীরা হারুন সরদারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তার শারীরিক খোঁজখবর নেন। দীর্ঘদিন পর নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কঠিন সময়ে যারা তার পাশে ছিলেন, তাদের অবদান তিনি কখনো ভুলবেন না।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন সরদার বলেন, “আমাকে দলীয়ভাবে কোনো হয়রানির শিকার হতে হয়নি। মূলত জামায়াতের কিছু নামধারী এজেন্ট, যারা জাতীয় নির্বাচনের সময়ও জামায়াতের এজেন্ট হিসেবে কাজ করেছে, তারাই আমাকে হয়রানির মুখোমুখি করেছে। আমি দেশের আইনকে শ্রদ্ধা করি এবং আইনের প্রতি আস্থা রেখে নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছি। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আমি মুক্তি লাভ করেছি।”


সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ‘ভূমিদস্যু’ হিসেবে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কাউকে প্রকাশ্যে ভূমিদস্যু বললেই তা সত্য প্রমাণ হয়ে যায় না। এ ধরনের অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকতে হবে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারব্যবস্থা রয়েছে। তারা তদন্ত করে সত্যতা যাচাই করবে। শুধু মুখে বললেই কেউ ভূমিদস্যু হয়ে যায় না। আমি বিশ্বাস করি, সত্য একদিন প্রকাশিত হবেই।”


তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত বলেও তিনি মন্তব্য করেন।


উল্লেখ্য, কৈয়া বাজার কমিটির আহাদকে মারধরের অভিযোগে দায়ের করা একটি মামলায় পুলিশ হারুন সরদারকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তিনি আদালতের মাধ্যমে কারাভোগ শেষে মুক্তি লাভ করেন। মুক্তির পর তিনি নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাৎ করে ভবিষ্যতে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কেএমপির ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে সরানো হলো

কেএমপির ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে সরানো হলো

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম দীর্ঘদিনের আলোচনা-সমালোচনা ও বিভিন্ন অভিযোগের পর খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক তৈমুর ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সদর...

ফুলতলায় টিউবওয়েল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

ফুলতলায় টিউবওয়েল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার ফুলতলা উপজেলার ৩ নম্বর জামিরা ইউনিয়নে গভীর নলকূপ স্থাপন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা...

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী  জিল্লুর রহমান

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী জিল্লুর রহমান

নিজস্ব প্রতিনিধি: শহরের মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমানের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপসাংবাদিকতা চলছে। তিন জন ক্রেতার সাথে মটর সাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে ঘিরে অপসাংবাদিকতা শুরু...

রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার স্কুলভিটা এলাকায় সংঘটিত আলোচিত রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারের সদস্যদের মিথ্যা আসামি করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সুফিয়া...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক