শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
বিনোদন

জোভান-তটিনীর অভিনয়ে মুগ্ধ দর্শক, প্রশংসায় ভাসছে ঈদের নাটক

Sub Editor

২ জুন ২০২৬, ০৭:২৫
জোভান-তটিনীর অভিনয়ে মুগ্ধ দর্শক, প্রশংসায় ভাসছে ঈদের নাটক

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া রুবেল হাসান পরিচালিত ‘তোর মায়ায়’ নাটকে জুটি বেঁধে দর্শকের সামনে হাজির হয়েছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। দুই পরিবারের টানাপোড়েনের প্রেক্ষাপটে প্রেমিকযুগল আহান ও আদিয়ার সম্পর্ক, মানসিক দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি এবং এক ভয়াবহ সিদ্ধান্তের পরিণতি ঘিরেই এগিয়েছে নাটকের কাহিনি।


গত রোববার ‘ক্যাপিটাল ড্রামা’ নামের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় ভাসছে এই জুটি। বিশেষ করে জোভান ও তটিনীর সাবলীল অভিনয়, আবেগ প্রকাশ এবং পর্দার রসায়ন দর্শকদের মন জয় করেছে।


নাটকটি দেখার পর অনেক দর্শকই মন্তব্য করেছেন, এই জুটি এখন ধারাবাহিকভাবে ভালো কাজ উপহার দিচ্ছেন। কারও মতে, জোভান-তটিনীর উপস্থিতি নাটকটিকে আরও জীবন্ত করে তুলেছে। ইউটিউবের মন্তব্য ঘরে অনেকেই জানিয়েছেন, নাটকের শেষ দৃশ্য তাদের আবেগাপ্লুত করেছে এবং গল্পের গভীরতা তাদের নাড়া দিয়েছে।


একজন দর্শক দীর্ঘ মন্তব্যে লিখেছেন, দীর্ঘদিনের অপেক্ষা আর না বলা অনুভূতির যেন এক মধুর পরিণতি মিলেছে এই নাটকে। তাঁর মতে, এটি শুধু একটি নাটক নয়, বরং আবেগের এক অনন্য প্রকাশ। আরেকজন দর্শক জানান, নাটকের শেষ অংশ দেখে তিনি চোখের পানি ধরে রাখতে পারেননি এবং জোভান-তটিনীর অভিনয়কে তিনি সেরা জুটির একটি হিসেবে উল্লেখ করেছেন।


এদিকে ঈদের পরদিন মুক্তি পেয়েছে এই জুটির আরেকটি নাটক ‘তোমাদের গল্প ২’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকটির প্রথম কিস্তি গত বছর ঈদে মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছিল এবং কোটি কোটি দর্শক তা উপভোগ করেছিলেন। দ্বিতীয় কিস্তিটিও ইতোমধ্যে দর্শকদের আগ্রহ কাড়তে শুরু করেছে।


তারকাবহুল এই নাটকে জোভান-তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু ও দিলারা জামানসহ আরও অনেকে।


ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ভিন্নধর্মী গল্পের এই দুটি নাটকে জোভান-তটিনী জুটির স্বাভাবিক ও প্রাণবন্ত অভিনয় দেখে দর্শকেরা একবাক্যে স্বীকার করছেন, তারা ধীরে ধীরে নিজেদের অবস্থান আরও শক্ত করছেন এবং অভিনয়ে নতুন মাত্রা যোগ করছেন।

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিবিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী ‘বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬’ লাভ করায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে গত ১৭ আগস্ট...

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

বিনোদন ডেস্ক: সর্বশেষ মুক্তি পাওয়া ‘দাগি’ চলচ্চিত্রে দারুণ প্রশংসার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক ভিকি জাহেদের সঙ্গে চুক্তি...

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

বিনোদন ডেস্ক: প্রেমের বিয়ে হোক কিংবা পরিবারের পছন্দে আয়োজন—দাম্পত্য জীবনের আসল সাফল্য নির্ভর করে দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক বন্ধনের ওপর। বিয়ের মাধ্যম যাই হোক না কেন, সম্পর্ক দীর্ঘস্থায়ী...

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক: দেশের এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন—এমন ছড়িয়ে পড়া খবর ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সোমবার রাত সাড়ে ১১টার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক