শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
খেলা

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশচুম্বী

Mishuk Howladar

২ এপ্রিল ২০২৬, ০৯:২৪
বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশচুম্বী

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাস। কিন্তু দর্শকদের যে আর তর সইছে না। মার্কিন মুলুকে বিশ্বকাপ বলে কথা। বিশ্বকাপের টিকিট ছাড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েছেন ভক্ত-সমর্থকেরা। গতকাল ফিফা পুনরায় টিকিট বিক্রি শুরুর পর ট্রাফিক জ্যামের মতো অবস্থা হয়ে পড়েছে অনলাইনে।


টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮ দল চূড়ান্ত হয়েছে গতকাল। বলিভিয়াকে হারিয়ে ৪৮তম দল হিসেবে ইরাক বিশ্বকাপ নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টায় চতুর্থ দফায় টিকিট ছেড়েছে। টিকিট ছাড়ার পর ভক্ত-সমর্থকেরা ঢুকতে শুরু করেন ফিফা ওয়েবসাইটে। দর্শকদের ভিড়ে সাইটে প্রযুক্তিগত সমস্যাও দেখা দেয়। শিরোপা নির্ধারণী ফাইনালের টিকিটের দাম বদলে সেটা হয়ে যায় ১০৯৯০ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৩ লাখ ৫২ হাজার ২৩০ টাকা।

বিশ্বকাপ উপলক্ষ্যে চতুর্থ পর্যায়ে যে টিকিট বিক্রি শুরু হয়েছে, সেটা সবশেষ ধাপ বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফিফা। দর্শকেরা ফিফা ডট কম টিকিটস থেকে কিনতে পারবেন টিকিট। এই চূড়ান্ত ধাপে টিকিট বিক্রি হবে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে। টিকিটের প্রাপ্যতার ওপরও বিষয়টি নির্ভর করবে। কোন ম্যাচ ও কোন ক্যাটাগরির টিকিট রয়েছে, সেটা দর্শকেরা জানতে পারবেন। দর্শকেরা সিট ম্যাপ থেকে টিকিট কাটতে পারবেন। চাইলে ‘বুক দ্য বেস্ট সিট’ অপশনও ব্যবহার করতে পারবেন। টুর্নামেন্টের শেষ দিন পর্যন্ত চালু থাকবে এই প্রক্রিয়া। অনলাইনে টাকা পেমেন্ট করে টিকিট নিশ্চিত করতে পারবেন দর্শকেরা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যমে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, প্রথম তিন ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। চতুর্থ ধাপসহ হিসেব করলে টিকিট বিক্রি ছাড়িয়ে গেছে ৩০ লাখ। পুরো টুর্নামেন্টে ৬০ লাখের বেশি টিকিট বিক্রির আশা করছে ফিফা। এখনো সব টিকিট ছাড়া হয়নি। যাঁরা আগের ধাপে টিকিট কিনেছেন, তাঁরা ফিফা অ্যাকাউন্টে লগইন করে নিজেদের আসন দেখতে পারবেন। সেকারণে দর্শকদের নিয়ম ফিফা ডট কম টিকিটসে গিয়ে যাচাই করার কথা বারবার বলছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।

ডিসেম্বরে টুর্নামেন্টের ড্রয়ের পর ফিফা যখন টিকিট বিক্রি করেছিল, তখন ফাইনালের টিকিটের দাম ছিল ৮,৬৮০ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ১০ লাখ ৬৮ হাজার টাকা। ক্যাটাগরি-২ পর্যায়ের টিকিটের দাম ছিল ৫৫৭৫ ডলার (৬ লাখ ৮৬ হাজার টাকা)। সেখান থেকে বেড়ে হয়েছিল ৭৩৮০ ডলার (৯ লাখ ৮ হাজার টাকা)। আর ক্যাটাগরি ৩-এর টিকিটের দাম ৪১৮৫ ডলার (৫ লাখ ১৫ হাজার টাকা) থেকে বেড়ে হয়েছে ৫৭৮৫ ডলার (৭ লাখ ১২ হাজার টাকা)।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো হচ্ছে ৪৮ দলের বিশ্বকাপ। ১২ গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলোকে। প্রত্যেক গ্রুপে পড়েছে চারটি করে দল।


১৫৮ কোটি টাকার বিলাসবহুল সুপারকারের রাজত্ব, ‘মাই টয়জ’ ক্যাপশনে রোনালদোর ছবি ভাইরাল

১৫৮ কোটি টাকার বিলাসবহুল সুপারকারের রাজত্ব, ‘মাই টয়জ’ ক্যাপশনে রোনালদোর ছবি ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি মাঠের বাইরে বিলাসবহুল জীবনযাপনের জন্য বেশ পরিচিত পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার নিজের ব্যক্তিগত সুপারকার সংগ্রহের এক ঝলক সামাজিক...

‘কেউ ফুটবল বিক্রি করছে না’—বেসরকারি অংশীদারিত্ব ইস্যুতে ফিফার ব্যাখ্যা

‘কেউ ফুটবল বিক্রি করছে না’—বেসরকারি অংশীদারিত্ব ইস্যুতে ফিফার ব্যাখ্যা

ঢাকা, ৩১ জুলাই ২০২৬: বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতার অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, “কেউ ফুটবল বিক্রি করছে না।”...

নেইমারের জোড়া গোলের পরই বিতর্ক: অনুশীলন ছাড়লেন অনুমতি ছাড়াই

নেইমারের জোড়া গোলের পরই বিতর্ক: অনুশীলন ছাড়লেন অনুমতি ছাড়াই

সাও পাওলো, ২৭ জুলাই: বিশ্বকাপে ব্যর্থ অভিযান শেষে ক্লাব ফুটবলে ফিরে সান্তোসের হয়ে জোড়া গোল করে আলোচনায় আসেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে অল্প সময়ের মধ্যেই ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে বিতর্ক এবং...

ট্রান্সফার নীতিতে পরিবর্তন চান রোনালদো, আল-নাসরে ক্রীড়া বিভাগের পূর্ণ ক্ষমতার দাবি

ট্রান্সফার নীতিতে পরিবর্তন চান রোনালদো, আল-নাসরে ক্রীড়া বিভাগের পূর্ণ ক্ষমতার দাবি

সৌদি আরবের ক্লাব Al-Nassr FC-এ ট্রান্সফার নীতিতে বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা Cristiano Ronaldo।২০২৩ সাল থেকে ক্লাবটির হয়ে খেলা রোনালদো মনে করেন, ভবিষ্যৎ প্রকল্পকে শক্তিশালী করতে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক