শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
খেলা

বিসিবি নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

Sub Editor

২৫ মে ২০২৬, ০৭:১৪
বিসিবি নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৩ মে) বৈধ ও যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জমা পড়া ৩৩টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩২ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।


প্রস্তাবক ও সমর্থক কাউন্সিলরের জাতীয় পরিচয়পত্র জমা না দেওয়ায় ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জসিম উদ্দিন খান খসরুর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তিনি চাইলে আপিল করতে পারবেন। আপাতত বৈধ প্রার্থী রয়েছেন ৩২ জন।


ক্যাটাগরি-১ থেকে ১৩ জন, ক্যাটাগরি-২ থেকে ১৮ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন প্রার্থী রয়েছেন। এই তিন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। একটি মনোনয়ন বাতিল হওয়া এবং কয়েকটি বিভাগে একক প্রার্থী থাকায় ৬ জন কাউন্সিলরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া প্রায় নিশ্চিত। ক্যাটাগরি-৩-এ একমাত্র প্রার্থী থাকায় তিনি স্বয়ংক্রিয়ভাবে পরিচালক হচ্ছেন।


একনজরে বৈধ প্রার্থীদের তালিকা

ক্যাটাগরি-১: আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা (১০ পরিচালক)


ঢাকা বিভাগ (২)
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাইদ বিন জামান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
জামালপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)


চট্টগ্রাম বিভাগ (২)
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মিনহাজুল আবেদীন নান্নু
লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা থেকে মঈনউদ্দিন চৌধুরী
ফেনী জেলা ক্রীড়া সংস্থা থেকে শরিফুল ইসলাম


রাজশাহী বিভাগ (১)
বগুড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে মীর শাকরুল আলম সীমান্ত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)


রংপুর বিভাগ (১)
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা থেকে মির্জা ফয়সল আমিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)


খুলনা বিভাগ (২)
খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে শফিকুল আলম
যশোর জেলা ক্রীড়া সংস্থা থেকে শান্তনু ইসলাম
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা থেকে আবদুস সালাম


বরিশাল বিভাগ (১)
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মিজানুর রহমান
ভোলা জেলা ক্রীড়া সংস্থা থেকে মুনতাসির আলম চৌধুরী


সিলেট বিভাগ (১)
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আবদুল কাইয়ুম চৌধুরী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)


ক্যাটাগরি-২: ঢাকা মেট্রোপলিটন ক্লাব (১২ পরিচালক)

ফাহিম সিনহা – আবাহনী লিমিটেড
মাসুদুজ্জামান – মোহামেডান স্পোর্টিং ক্লাব
মোহাম্মদ লুৎফর রহমান – লিজেন্ডস অব রূপগঞ্জ
আসিফ রব্বানী – শাইনপুকুর ক্রিকেট ক্লাব
ফৈয়াজুর রহমান – উত্তরা ক্রিকেট ক্লাব
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক – ধানমন্ডি স্পোর্টস ক্লাব (বসুন্ধরা স্ট্রাইকার্স)
তামিম ইকবাল খান – ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব (বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি)
মোহাম্মদ আমজাদ হোসেন – ট্রাই স্টেট ক্রিকেটার্স (ঢাকা স্পার্টান্স ক্রিকেট ক্লাব)
মির্জা ইয়াসির আব্বাস – আজাদ স্পোর্টিং ক্লাব
ইসরাফিল খসরু – এক্সিউম ক্রিকেটার্স
রফিকুল ইসলাম বাবু – ইন্দিরা রোড ক্রীড়াচক্র
প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম – ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব
শানিয়ান তানিম নাভিন – ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব
সাঈদ ইব্রাহিম আহমেদ – ফেয়ার ফাইটার্স স্পোর্টিং ক্লাব
সৈয়দ বোরহানুল হোসেন – তেজগাঁও ক্রিকেট একাডেমি
সাকিফ আহমেদ সালাম – পূর্বাচল স্পোর্টিং ক্লাব
মেজর ইমরোজ আহমেদ (অব.) – কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব
মাহমুদ-উর-রহমান – ওল্ড ঢাকা ক্রিকেটার্স


ক্যাটাগরি-৩: বিশেষ সংস্থা ও সাবেক ক্রিকেটার (১ পরিচালক)


সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)

ঘোষিত সূচি অনুযায়ী, ২৪ মে বাছাইকৃত তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


এ ছাড়া ২৫ মে ডাকযোগে বা ই-ব্যালটের জন্য আবেদন করতে হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বিসিবি লাউঞ্জে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। ওই দিন পরিচালকদের ভোটে বোর্ড সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বিশ্বকাপে আবারও দূর যাওয়ার স্বপ্ন মরক্কোর, আশাবাদী কিংবদন্তি নায়বেত

বিশ্বকাপে আবারও দূর যাওয়ার স্বপ্ন মরক্কোর, আশাবাদী কিংবদন্তি নায়বেত

আসন্ন বিশ্বকাপে মরক্কো দলকে নিয়ে দারুণ আশাবাদী দেশটির কিংবদন্তি সাবেক ডিফেন্ডার নুরেদ্দিন নায়বেত। তাঁর বিশ্বাস, গত কাতার আসরে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো আশরাফ হাকিমির দল এবারও প্রতিযোগিতায়...

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েসলি, দলে এলেন মিডফিল্ডার এডারসন

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েসলি, দলে এলেন মিডফিল্ডার এডারসন

স্বপ্নের প্রথম বিশ্বকাপ খেলার আগেই নিষ্ঠুর বাস্তবতার মুখে পড়লেন ব্রাজিলের তরুণ ডিফেন্ডার ওয়েসলি। মিসরের বিপক্ষে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন এই ফুলব্যাক। বেঞ্চে...

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার

বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব সামলানোর পর এবার নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত...

নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ

নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।শুরু থেকেই...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক