শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

ব্যাংক খাতে হস্তক্ষেপে আর্থিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

Sub Editor

২৩ মে ২০২৬, ০৭:১০
ব্যাংক খাতে হস্তক্ষেপে আর্থিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে: মিয়া গোলাম পরওয়ার

দেশের ব্যাংকিং খাতে সরকারের হস্তক্ষেপের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, কয়েকটি ব্যাংকে নিজস্ব লোক নিয়োগের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা নষ্ট করা হচ্ছে। এর ফলে গ্রাহকদের মধ্যে অনাস্থা ও অস্থিরতা তৈরি হচ্ছে এবং পুরো আর্থিক খাত আরও সংকটের দিকে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।


শনিবার (২৩ মে) সকালে দেশের ব্যাংকিং খাতের চলমান পরিস্থিতি নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।


বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইসলামী ধারার পাঁচটি ব্যাংকের সমন্বয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম গভর্নরের অযোগ্যতা এবং সরকারের অপ্রয়োজনীয় হস্তক্ষেপের কারণে কার্যকরভাবে এগোতে পারেনি। এতে আমানতকারীরা ক্ষতির মুখে পড়েছেন এবং অনিশ্চয়তায় ভুগছেন বলেও তিনি দাবি করেন।


তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি ব্যাংকিং খাত। অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে একটি কার্যকর ও স্থিতিশীল ব্যাংক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতীতে ক্ষতিগ্রস্ত ব্যাংক খাত পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার পরিবর্তে সরকার নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বেশি মনোযোগী বলে অভিযোগ করেন তিনি।


মিয়া গোলাম পরওয়ারের দাবি, বর্তমানে দেশের বেশিরভাগ ব্যাংক নানামুখী সংকটের মধ্যে রয়েছে। কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংককে রেজুলেশন আইনের আওতায় সমন্বয় করা হলেও গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি কিছু ব্যাংক লভ্যাংশ দিতে ব্যর্থ হচ্ছে এবং তীব্র তারল্য সংকটে রয়েছে। একই সঙ্গে খেলাপি ঋণের পরিমাণও ধারাবাহিকভাবে বাড়ছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন।


ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

বিবৃতিতে তিনি আরও বলেন, রেমিট্যান্স সংগ্রহ, আমদানি-রপ্তানি এবং শিল্প-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরেও নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে তারা উদ্বিগ্ন।


তার ভাষ্য, ব্যাংকটির বৈধ ব্যবস্থাপনা পরিচালককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে। একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অপসারণে সরকারি হস্তক্ষেপেরও সমালোচনা করেন তিনি।


মিয়া গোলাম পরওয়ার বলেন, অযোগ্য ব্যক্তিদের পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করে সফল একটি ব্যাংককে অকার্যকর করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এরই মধ্যে বিনিয়োগ কার্যক্রমে স্থবিরতা দেখা দিচ্ছে এবং গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে বলেও দাবি করেন তিনি।


তার মতে, এর মাধ্যমে প্রায় ৩ কোটি আমানতকারী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৮০ লাখ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ উদ্যোক্তা ও ব্যবসায়ী ঝুঁকির মুখে পড়তে পারেন, যা দেশের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।


গভর্নর নিয়োগ নিয়েও সমালোচনা

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দলীয় আনুগত্যের ভিত্তিতে একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে।


তিনি দাবি করেন, বর্তমান গভর্নরকে অপসারণ করে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য, দক্ষ এবং পেশাদার একজন ব্যক্তিকে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান তিনি।


এ ছাড়া ব্যাংক খাতে সরকারি হস্তক্ষেপ বন্ধ, ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।


তিনি বলেন, অর্থনীতি ও ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত না করা গেলে ভবিষ্যতে বড় ধরনের আর্থিক অভিঘাত তৈরি হতে পারে, যা মোকাবিলা করা সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। পাশাপাশি এ ধরনের বিতর্কিত কার্যক্রম থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান তিনি।

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির সদ্য নিযুক্ত চার...

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর স্মৃতি ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন তাঁর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক