শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
বিনোদন

মায়ের কড়া শাসনেই বড় হয়েছেন ববি দেওল

Sub Editor

৪ জুন ২০২৬, ০৬:৪৮
মায়ের কড়া শাসনেই বড় হয়েছেন ববি দেওল

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র–এর প্রথম স্ত্রী প্রকাশ কৌর সারাজীবনই থেকেছেন ক্যামেরার আড়ালে। দুই জনপ্রিয় অভিনেতা সানি দেওলববি দেওল–এর মা হলেও খুব কমই জনসমক্ষে দেখা গেছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের শৈশব ও মায়ের কঠোর শাসনের কথা খোলামেলা তুলে ধরেছেন ববি দেওল।


সাক্ষাৎকারে ববি জানান, ছোটবেলায় তিনি ছিলেন বেশ দুষ্টু ও অনিয়মিত। পড়াশোনায় তেমন মনোযোগ না থাকায় প্রায়ই স্কুল কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে অভিযোগ দিত। সেই সব অভিযোগের জের ধরেই মায়ের কঠোর শাসনের মুখে পড়তে হতো তাঁকে। কথায় কথায় মায়ের হাতে জুতোপেটা খাওয়াও নাকি ছিল তাঁর নিত্যদিনের অভিজ্ঞতা।


পাঞ্জাবের মেয়ে প্রকাশ কৌর বিয়ের পর মুম্বাইয়ে সংসার গড়ে তোলেন এবং সন্তানদের মানুষ করার দায়িত্ব নিজেই সামলান। ববি জানান, ছোটবেলায় স্কুলে যাওয়ার নাম শুনলেই তাঁর কান্না পেত। নিয়ম মানতে না চাওয়ায় প্রায়ই শিক্ষকদের অভিযোগ যেত তাঁর মায়ের কাছে।


একদিন স্কুলের এক শিক্ষক পরামর্শ দেন, ইংরেজি মাধ্যমে পড়েও ববি সাবলীলভাবে হিন্দিতে কথা বলায় তাঁকে হিন্দি মাধ্যমে ভর্তি করানো যেতে পারে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁর মা। ববির ভাষ্য, “আমার নামে এত অভিযোগ আসত যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মারতে মারতে নিয়ে যেত মা। স্কুল ছাড়ানোর কথা উঠতেই জুতোপেটা শুরু করে দেন।”


ববি আরও জানান, মায়ের কাছে জুতোপেটা খাওয়া যেন ছিল নিয়মিত ঘটনা। এটি তাঁর মায়ের ‘অস্ত্র’ হিসেবেই ব্যবহৃত হতো। তবে বাবা ধর্মেন্দ্র কখনো এভাবে শাসন করতেন না। শুধু চোখ বড় করে তাকালেই তাঁরা ভয় পেয়ে যেতেন।


উল্লেখ্য, ধর্মেন্দ্র ও প্রকাশ কৌর ১৯৫৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে সানি দেওল, ববি দেওল, বিজেতা দেওল ও অজিতা দেওল—এই চার সন্তান রয়েছে। পরবর্তীতে প্রথম স্ত্রীকে আইনিভাবে বিচ্ছেদ না দিয়েই ১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনী–কে বিয়ে করেন ধর্মেন্দ্র।

'সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি' — 'মালিক' নিয়ে অকপট আরিফিন শুভ

'সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি' — 'মালিক' নিয়ে অকপট আরিফিন শুভ

ঈদুল আজহার চলচ্চিত্র বাজারে বেশ আলোচনার ঝড় তুলেছে পরিচালক সাইফ চন্দনের 'মালিক'। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে...

শাবনূরের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন পূর্ণিমা

শাবনূরের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন পূর্ণিমা

ঢালিউডের দুই প্রজন্মের দুই উজ্জ্বল নক্ষত্র — একজন নব্বইয়ের দশকে রূপালী পর্দা কাঁপানো সম্রাজ্ঞী শাবনূর, অন্যজন দুই দশকেরও বেশি সময় ধরে বড় পর্দা ও ওটিটি মাতানো গ্ল্যামার কন্যা পূর্ণিমা। চলচ্চিত্র...

জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

জনপ্রিয় মালায়ালম চলচ্চিত্র অভিনেতা সেলিম কুমার আর নেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা শনিবার রাত ১০টার দিকে ভারতের কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ১০ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’। প্রাগৈতিহাসিক সময়ের পরিচিত চরিত্র ম্যানি, সিড ও ডিয়েগোকে নিয়ে নির্মিত এই সিরিজের ষষ্ঠ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক