শীর্ষ সংবাদ
সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির|রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ|আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত|সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস|দেশের ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ|চুয়াডাঙ্গায় জ্বালানি কার্ড সংগ্রহে দীর্ঘ লাইন, স্ট্রোকে একজনের মৃত্যু|নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত|দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা|ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার|প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ|বঙ্গোপসাগরের মাছ চিনতেই ভুল, টেকসই নীল অর্থনীতির বড় বাধা|যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা|বিশ্ব বাজরে তেলের দাম ছাড়িয়ে গেল ১১৬ ডলারে|ক্রীড়া কার্ড চালু: ১২৯ খেলোয়াড় পাচ্ছেন মাসিক এক লাখ টাকা|এপ্রিলে অর্থ লেনদেন–সুবিধা চালু করছে এক্স, যে সুবিধা পাওয়া যাবে|ক্বাবার মাকামে ইব্রাহিমে মৌমাছির ঝাঁক নিয়ে বিস্ময়!|ফারইস্ট লাইফের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র|সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা ছাড়িয়েছে|বাংলাদেশে কিডনির রোগ বাড়ছে কেন? সবচেয়ে কার্যকর সমাধান জেনে রাখুন|গরু দৌড় দেখতে এসে জু'তা ফে'লে দৌ'ড়ালেন দর্শকরা|প্রায় ৪ কোটি ভোট পেয়ে বিএনপির আধিপত্য, চমক দেখাল জামায়াত|বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

Mishuk Howladar

১ এপ্রিল ২০২৬, ১৪:১৭
রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এই তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব তথ্য দেন।

সংসদ অধিবেশনে আইনমন্ত্রী জানান, কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কতগুলো হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার সঠিক পরিসংখ্যান সরকারিভাবে সংরক্ষণ করা হয় না। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের বরাতে তিনি বলেন, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে। এই কার্যক্রমের অংশ হিসেবে -৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যবিশিষ্ট জেলা কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটি মামলার আবেদনপত্র, এজাহার, চার্জশিট এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে সুপারিশ প্রদান করে। জেলা কমিটির সুপারিশগুলো যাচাই-বাছাই করতে ২০২৬ সালের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি ছয় সদস্যবিশিষ্ট ‘কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতেই এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। জনস্বার্থে এবং রাষ্ট্রের ক্ষতি এড়াতে যে মামলাগুলো রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রমাণিত হচ্ছে, সেগুলোই প্রত্যাহারের তালিকায় রাখা হচ্ছে। যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো প্রত্যাহারের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।




সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির

সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির

সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের (এমপি) নিয়ে আবারও ওয়াকআউট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন...

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক...

রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

আগামী রোববার থেকে সারাদেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী ২ দিনের মধ্যে আক্রান্ত...

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খননে যাবেন প্রধানমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খননে যাবেন প্রধানমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ আর ফেনীতে দুটি খাল খননে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক