শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
সারাদেশ

সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি শুরু

Sub Editor

১৪ জুন ২০২৬, ০৫:৫৭
সবুজে সাজবে সাতক্ষীরা বন্ধুসভার অভিনব চারা উপহার কর্মসূচি শুরু

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা জেলা শাখা। সংগঠনের সকল সদস্যের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।


১৩ জুন, শনিবার বিকেলে প্রথম আলোর সাতক্ষীরা নিজস্ব কার্যালয়ে একটি গাছের চারা হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসের হাতে চারাগাছ তুলে দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোকাররাম বিল্লাহ ইমন।


উপহার হিসেবে গাছের চারা গ্রহণ করে অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন "আজ একটি চারাগাছ উপহার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বন্ধুসভার বন্ধুরা যে চমৎকার ও দূরদর্শী উদ্যোগ নিয়েছে, তা সত্যি প্রশংসনীয়। একটি সবুজ বাংলাদেশ গড়তে সাতক্ষীরা বন্ধুসভার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সুন্দর কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হবে।"


কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন বলেন "সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বন্ধুদের হাতে চারাগাছ তুলে দিতে পেরে আমি গর্বিত। আমরা চাই সাতক্ষীরা জেলাকে সবুজে রূপান্তর করতে। গাছ আমাদের অক্সিজেন দেয়, জীবন বাঁচায়। তাই আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে যেন প্রতিটি বন্ধুর হাতে আমরা চারাগাছ পৌঁছে দিতে পারি। পরিবেশ রক্ষায় আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত—আমরা যদি প্রয়োজনে একটি গাছ কাটি, তবে তার পরিবর্তে যেন অন্তত পাঁচটি গাছ লাগাই।"


উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা বন্ধুসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী দিনগুলোতে জেলার প্রত্যন্ত অঞ্চলে এই সবুজ বার্তা পৌঁছে দেওয়ার এবং পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন বন্ধুসভার বন্ধুরা।

যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

যুব চেতনায় উপকূলীয় জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং বেতনা ও মরিচ্চাপ অববাহিকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট)...

কৈয়া বাজারে ডালিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৈয়া বাজারে ডালিম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানার কৈয়া বাজার এলাকায় দিনমজুর ডালিম গাজী হত্যা মামলার প্রধান আসামি জয়নাল আবেদীন গাইন (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়,...

খুলনা-বরিশাল অঞ্চলের বাস ধর্মঘট এক মাসের জন্য স্থগিত

খুলনা-বরিশাল অঞ্চলের বাস ধর্মঘট এক মাসের জন্য স্থগিত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা ও বরিশাল বিভাগের পাঁচ জেলায় ঘোষিত পরিবহন ধর্মঘট আপাতত এক মাসের জন্য স্থগিত করেছে বাস মালিক সমিতি। জেলা প্রশাসনের আশ্বাসের পর শনিবার রাতে অনুষ্ঠিত এক মতবিনিময়...

ময়না রিসোর্টকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ

ময়না রিসোর্টকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় নির্মাণাধীন ময়না শিশু পার্ক ও রিসোর্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক