শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
সারাদেশ

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

Mishuk Howladar

৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ অধ্যক্ষের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা

প্রতিবেদক:  মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা 


সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান-এর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফেটে পড়েছে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীরা। এই ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাতে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার (৬ এপ্রিল) বেলা ১২টায় কলেজ মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, একজন আদর্শবান শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলা অত্যন্ত লজ্জাজনক ও নজিরবিহীন। এই হামলার মাধ্যমে কেবল একজন ব্যক্তিকে নয়, বরং গোটা শিক্ষক সমাজ ও শিক্ষা ব্যবস্থাকে অপমান করা হয়েছে।


সভায় বক্তারা তিনটি প্রধান দাবি তুলে ধরে বলেন: হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে যদি প্রকৃত অপরাধীরা আইনের আওতায় না আসে, তবে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে। সভার শেষ পর্যায়ে সকলে অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান-এর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।


প্রতিবাদ সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএমপির ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে সরানো হলো

কেএমপির ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে সরানো হলো

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম দীর্ঘদিনের আলোচনা-সমালোচনা ও বিভিন্ন অভিযোগের পর খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক তৈমুর ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সদর...

ফুলতলায় টিউবওয়েল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

ফুলতলায় টিউবওয়েল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার ফুলতলা উপজেলার ৩ নম্বর জামিরা ইউনিয়নে গভীর নলকূপ স্থাপন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা...

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী  জিল্লুর রহমান

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী জিল্লুর রহমান

নিজস্ব প্রতিনিধি: শহরের মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমানের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপসাংবাদিকতা চলছে। তিন জন ক্রেতার সাথে মটর সাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে ঘিরে অপসাংবাদিকতা শুরু...

রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার স্কুলভিটা এলাকায় সংঘটিত আলোচিত রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারের সদস্যদের মিথ্যা আসামি করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সুফিয়া...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক