শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
সারাদেশ

সিরাজগঞ্জে জিনের বাদশা সেজে অনলাইন অ্যাপসে ২১ লাখ টাকা প্রতারণা, গ্রেফতার ১

Sub Editor

২ জুন ২০২৬, ১১:৩৫
সিরাজগঞ্জে জিনের বাদশা সেজে অনলাইন অ্যাপসে ২১ লাখ টাকা প্রতারণা, গ্রেফতার ১

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: 


সিরাজগঞ্জের সলঙ্গায় ৪০০ বছর বয়সী জিনের বাদশা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখানোসহ অনলাইন অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে শতাধিক নারী-পুরুষের কাছ থেকে ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (২ জুন) বেলা ১২টায় সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃত জিনের বাদশা আব্দুল হামিদ ইকো ভোল্ট নামের একটি সোলার প্যানেল প্রতিষ্ঠানের অ্যাপসে বিনিয়োগ করলে অধিক মুনাফা পাওয়া যাবে বলে নারী-পুরুষদের প্রলোভন দেখান। তার কথায় আকৃষ্ট হয়ে মমতাজ বেগম নামে এক নারীর মাধ্যমে শতাধিক গ্রাহক ওই অ্যাপসে বিনিয়োগ করেন।


প্রথমে গ্রাহকের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা সংগ্রহ করেন আব্দুল হামিদ। পরে সিইএফ নামের আরেকটি অ্যাপসে বিনিয়োগের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ৬ লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে ইকো ভোল্ট অ্যাপসটি অকার্যকর হয়ে গেলে নতুন করে অধিক লাভের প্রলোভন দেখিয়ে আরও ৪ লাখ টাকা সংগ্রহ করেন। সবমিলিয়ে প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেন জিনের বাদশা নামধারী আব্দুল হামিদ।


এঘটনায় গত ১ জুন মমতাজ বেগম নামে এক নারী সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। প্রায় তিন মাস আগে আব্দুল হামিদ বাদীর কাছে গিয়ে ইকো ভোল্ট নামের একটি সোলার প্যানেল প্রতিষ্ঠানের অ্যাপসে বিনিয়োগ করলে অধিক মুনাফা পাওয়া যাবে বলে প্রলোভন দেখান। তার কথায় আকৃষ্ট হয়ে বাদীর মাধ্যমে প্রায় ১০০ জন গ্রাহক ওই অ্যাপসে বিনিয়োগ করেন।


অভিযোগ দায়েরর পর সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রাম থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করা হয়। তার কাছ থেকে একটি ওয়ালটন ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং প্রতারণামূলক অ্যাপস সংক্রান্ত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়েছে।


তদন্তে আরও জানা যায়, তিনি বিভিন্ন সময় বিভিন্ন নামে অ্যাপস চালু করে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বেকার যুবকসহ সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। কিছুদিন পর অ্যাপসগুলো বন্ধ করে দিয়ে নতুন অ্যাপস চালুর মাধ্যমে আবারও বিনিয়োগের আহ্বান জানাতেন।


পুলিশের দাবি, গ্রাহকরা টাকা ফেরত চাইলে বা যোগাযোগ করলে তিনি 'Hamkail Moakael নামের একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে জিনের বাদশা পরিচয় দিতেন এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করতেন।


মামলার বাদী মোছা. মমতাজ বেগম বলেন, আমি একটি টিমের লিডার। আমার টিমের ১০০ জন তার ওখানে সবমিলিয়ে ২১ লক্ষ টাকা ইনভেস্ট করে। পরে দেখি অ্যাপস সাদা হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমি ভয় না পেয়ে থানায় অভিযোগ করেছিলাম।


সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আসামী ২ টি অ্যাপস বানিয়ে প্রতারণা করতেন সাধারণ মানুষের সাথে। প্রায় ১০০ জন মানুষের ২১ লক্ষ টাকা আতœসাত করেছে৷ এমনকি তিনি ফেইক আইডি দিয়ে ৪০০ বছর বয়সী জিনের বাদশা পরিচয় দিয়ে ভয় দেখাতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন৷ তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা, আমরােেসটি যাচাই-বাছাই করছি। পাশাপাশি আমরা আরও তদন্ত করছি।


এসময় সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেএমপির ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে সরানো হলো

কেএমপির ডিবি পরিদর্শক তৈমুর ইসলামকে সরানো হলো

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম দীর্ঘদিনের আলোচনা-সমালোচনা ও বিভিন্ন অভিযোগের পর খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক তৈমুর ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সদর...

ফুলতলায় টিউবওয়েল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

ফুলতলায় টিউবওয়েল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার ফুলতলা উপজেলার ৩ নম্বর জামিরা ইউনিয়নে গভীর নলকূপ স্থাপন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা...

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী  জিল্লুর রহমান

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী জিল্লুর রহমান

নিজস্ব প্রতিনিধি: শহরের মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমানের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপসাংবাদিকতা চলছে। তিন জন ক্রেতার সাথে মটর সাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে ঘিরে অপসাংবাদিকতা শুরু...

রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার স্কুলভিটা এলাকায় সংঘটিত আলোচিত রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারের সদস্যদের মিথ্যা আসামি করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সুফিয়া...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক