শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

স্বামীর চিকিৎসার এসে কান ছিঁড়ে দুল ছিনতাই: নাটোরে কান কেটে নিল দুর্বৃত্তরা, ২৪ সেলাই!

Sub Editor

২৮ জুলাই ২০২৬, ০৬:২৯
স্বামীর চিকিৎসার এসে কান ছিঁড়ে দুল ছিনতাই: নাটোরে কান কেটে নিল দুর্বৃত্তরা, ২৪ সেলাই!

নিজস্ব প্রতিবেদন


নাটোরে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য হাসপাতালে এসে নির্মম ছিনতাইয়ের শিকার হয়েছেন নয়ারানি দাস নামের ৭০ বছরের এক বৃদ্ধা। খাবারের কথা বলে কৌশলে ডেকে নিয়ে গিয়ে তার দুই কান ছিঁড়ে এক জোড়া সোনার দুল লুট করে নেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে নাটোর আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন মল্লিকহাটি এলাকায়।


​এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে বিধান চন্দ্র দাস নাটোর সদর থানায় লিখিত এজাহার দায়ের করার পর অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করেছে পুলিশ।


​অভিযোগ সূত্রে জানা যায়, বৃদ্ধা নয়ারানি দাসের স্বামী অসুস্থ হয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৪ জুলাই দুপুরে স্বামীর জন্য খাবার কিনতে হাসপাতাল থেকে বাইরে বের হন তিনি। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের সামনে দুই ব্যক্তি তাকে খাবার দেওয়ার কথা বলে কৌশলে মল্লিকহাটি ব্রিজের কাছে এক নির্জন স্থানে নিয়ে যায়।


​সেখানে পৌঁছামাত্রই বৃদ্ধাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তার কান থেকে এক জোড়া সোনার দুল টেনে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে বৃদ্ধার দুই কান মারাত্মকভাবে ছিঁড়ে রক্তাক্ত জখম হয়।


​পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার দুই কানে সর্বমোট ২৪টি সেলাই দেন। ছিনতাই হওয়া স্বর্ণের দুলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।


​ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় নাটোর সদর থানা পুলিশ। অভিযুক্তদের ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক