শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
জাতীয়

হরমুজ প্রণালিতে আটকেপড়া বাংলাদেশি জাহাজ পার হওয়ার অনুম‌তি

Mishuk Howladar

১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮
হরমুজ প্রণালিতে আটকেপড়া বাংলাদেশি জাহাজ পার হওয়ার অনুম‌তি

হরমুজ প্রণালিতে আটকেপড়া বাংলাদেশের জাহাজগুলো পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। 

রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালিতে থাকা বাংলাদেশের জাহাজের পরিপূর্ণ তথ্য নেয়া হয়েছে। সেই তথ্য তেহরানে পাঠানো হয়েছে। সেই জাহাজ গুলোর কোন সমস্যা হবে না। ৬টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে উভয় পক্ষ।

সংবাদ সম্মেলনে তিনি চলমান আঞ্চলিক সংঘাত প্রসঙ্গে বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি। তার অভিযোগ, যুদ্ধের মাধ্যমে যে লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, এখন তাদের মত করে ১৫ টি প্রস্তাব দিয়ে সেটা অর্জন করতে চায়।

ইরান যুদ্ধের পক্ষে নয় উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এমনভাবে যুদ্ধের অবসান চায় তেহরান যাতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয়। এ লক্ষ্যে পাকিস্তান, তুরস্কসহ মুসলিম বিশ্বের যেসব দেশ যুদ্ধ বন্ধে আলোচনা করতে আগ্রহী, তাদের উদ্যোগকে স্বাগত জানায় ইরান।

বাংলাদেশের জ্বালানি সংকটের বিষয়ও তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি বলেন, দেশের পেট্রোল পাম্পে দীর্ঘ সারির চিত্র তেহরানে পাঠানো হয়েছে, যাতে ইরান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে পারে।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি আরও বলেন, অস্ত্র ও অর্থের ঘাটতি দেখা দিলে ওয়াশিংটন ভিন্ন কৌশল নেয় এবং চাপ প্রয়োগের মাধ্যমে প্রতিপক্ষকে পরাজয় স্বীকার করাতে চায়। একইসঙ্গে তিনি জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তুলে অন্য দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানান এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা প্রত্যাশা করেন।

মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ গুলো কি করে তাদের দেশে মার্কিন ঘাটি করতে দেয় এমন প্রশ্ন তোলেন ইরানের রাষ্ট্রদূত। ফিলিস্তিনে হতাহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল ৮০ হাজার ফিলিস্তিনিকে হত্য করেছে। 

এছাড়া, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাঠামো ও একক ক্ষমতা পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। রাষ্ট্রদূত বলেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে কেবল আন্তর্জাতিক সংস্থার ওপর নির্ভর করে থাকার সময় শেষ—এ বিষয়ে ইরান ইতোমধ্যে শিক্ষা নিয়েছে।


ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন

ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন

ভুটানে মাঝারির চেয়ে কিছুটা শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। রোববার রাতের এই ভূকম্পনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত কেঁপে ওঠে। হঠাৎ এই কম্পনে অনেক...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই আসামির বিরুদ্ধে...

স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ

স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ

জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তুলতে সরকার একটি...

আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা

আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত মামলার রায় আজ রোববার বেলা ১১টার দিকে ঘোষণা করা হতে পারে।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক