শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

৩ হাসপাতাল ও ২ শিক্ষাপ্রতিষ্ঠানে চউকের পরিদর্শন: পার্কিং সংকট, নকশা লঙ্ঘন ও অনিয়মে উদ্বেগ

Sub Editor

৭ আগস্ট ২০২৬, ০৬:৩৮
৩ হাসপাতাল ও ২ শিক্ষাপ্রতিষ্ঠানে চউকের পরিদর্শন: পার্কিং সংকট, নকশা লঙ্ঘন ও অনিয়মে উদ্বেগ

জোবায়ের হোসেন , চট্টগ্রাম:


চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে বেসরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পার্কিং ব্যবস্থা, ড্রপ-অফ বে, অনুমোদিত নকশা এবং ভবনের ব্যবহার যাচাই করতে পরিদর্শন চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। 


বৃহস্পতিবার চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ পরিদর্শনে বিভিন্ন প্রতিষ্ঠানে পার্কিং সংকট, অনুমোদিত নকশা লঙ্ঘন এবং নানা অনিয়মের চিত্র উঠে আসে।


পরিদর্শনে পার্কভিউ হাসপাতালে দেখা যায়, অনুমোদিত নকশা অনুযায়ী ড্রপ-অফ বে ২০ ফুট হওয়ার কথা থাকলেও বাস্তবে তা প্রায় ১৫ ফুট। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। হাসপাতালের পার্কিং এলাকায় রোগীদের যানবাহনের পরিবর্তে সিলিন্ডার ও অফিসের বিভিন্ন মালামাল সংরক্ষণ করতে দেখা যায়। চউকের পক্ষ থেকে এসব সামগ্রী অপসারণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সেবাগ্রহীতাদের যানবাহন যাতে নির্বিঘ্নে পার্কিংয়ে প্রবেশ করতে পারে, সে লক্ষ্যে পার্কিং চিহ্ন, দিকনির্দেশনা এবং টোকেন ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়।


ইবনে সিনা হাসপাতালে চউকের পক্ষ থেকে অনুমোদিত নকশাসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হলেও পরিদর্শনের সময় কেউ নকশা উপস্থাপন করতে পারেননি। সরেজমিনে দেখা যায়, চউকের আবাসিক প্লটের মধ্যে নির্মিত ভবনে হাসপাতাল পরিচালিত হচ্ছে, তবে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় অনুমোদন নেই। পার্কিং ব্যবস্থাপনায় কোনো নির্দেশনা বা চিহ্ন নেই এবং মাত্র দুই থেকে তিনটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। পার্কিং এলাকায় সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রীও রাখা ছিল।


ডেল্টা হাসপাতালের অনুমোদন আবাসিক ভবনের জন্য। অনুমোদিত নকশায় ২০টি পার্কিং স্থানের উল্লেখ থাকলেও বাস্তবে মাত্র তিন থেকে চারটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়া সেখানে কোনো ড্রপ-অফ বে পাওয়া যায়নি।


ডক্টরস হাসপাতালে কোনো পার্কিং সুবিধা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগে থেকে অবহিত না করায় তারা অনুমোদিত নকশা উপস্থাপন করতে পারেনি। এছাড়া ভবনটিতে কোনো ড্রপ-অফ বে ও প্রয়োজনীয় সেটব্যাকও রাখা হয়নি।


শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রাম গ্রামার স্কুলের চট্টেশ্বরী ক্যাম্পাস দেখা যায়, আবাসিক ভবনে পরিচালিত এ ক্যাম্পাসের অনুমোদিত নকশায় ২৬টি পার্কিং স্থানের উল্লেখ থাকলেও বাস্তবে মাত্র একটি পার্কিং স্থান রয়েছে।


অন্যদিকে চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুল বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে। পরিদর্শনে পার্কিং এলাকায় স্কুলটির নিজস্ব মাইক্রোবাস রাখা দেখা যায়। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনায় আরও গুরুত্ব দেওয়া এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে স্কুল বাসের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেয় চউক।


পরিদর্শন শেষে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “সব প্রতিষ্ঠানকে এক মাস সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে পার্কিং ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট সহনীয় পর্যায়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”


তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে স্কুল বাস চালু এবং সম্ভব হলে স্থায়ী ও উপযুক্ত ক্যাম্পাসে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


চউক চেয়ারম্যান আরও বলেন, “আমরা হাসপাতাল মালিক, স্কুল কর্তৃপক্ষ, সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসন, ট্রাফিক বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে বসব। এই শহরকে বাসযোগ্য রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক