শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
আন্তর্জাতিক

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

Sub Editor

১৩ জুন ২০২৬, ০৮:১১
ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন দাবি করেছে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স শুক্রবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ একজন কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করেছেন। যদিও এ নিয়ে এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাত ইরানে অর্থ স্থানান্তরের অভিযোগ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে তিন বিলিয়ন ডলার ইরানে পাঠানোর যে দাবি ওঠে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছে দেশটি।


আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক কিছু গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইরানে অর্থ স্থানান্তরের অভিযোগ, বিশেষ করে তিন বিলিয়ন ডলার পাঠানোর বিষয়টি তারা দৃঢ়ভাবে অস্বীকার করছে।


বিবৃতিতে আরও বলা হয়, ইরানের কোনো জব্দ বা স্থগিত তহবিল সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে মুক্ত করা, স্থানান্তর করা কিংবা এ ধরনের প্রক্রিয়ায় সহায়তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।


ফার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজায়ী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর দেজফুলে এক স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে এ প্রসঙ্গে কথা বলেন।


তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাত ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তার ভাষ্য অনুযায়ী, দেশের প্রতিরক্ষা সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনায় বসতেও সংকোচ বোধ করছেন।


রেজায়ী আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণে ইসরাইলের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন লবিং কার্যক্রমের ফলে দেশটি কার্যত ‘জায়নিস্ট শাসনের প্রভাবাধীন’ হয়ে পড়েছে।


এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার (১২ জুন) বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে ইরান-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটতে পারে। এতে লেবানন ফ্রন্টের উত্তেজনাও প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত আলোচনার পথও আরও সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়তে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমন দাবি করেছে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স শুক্রবার (১২ জুন)...

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় কাঁপছে বিশ্ব জ্বালানি বাজার, তেলের দাম লাফিয়ে বাড়ছে

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি দুই ডলারের বেশি বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইরান এই...

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের দাবির পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে—এমন দাবির পর ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় বিকেল থেকে...

ভারতের আচরণে হতাশ বিএনপি সরকার, তারেক রহমানের দিল্লির বদলে কুয়ালালামপুর-বেইজিং সফরের পরিকল্পনা

ভারতের আচরণে হতাশ বিএনপি সরকার, তারেক রহমানের দিল্লির বদলে কুয়ালালামপুর-বেইজিং সফরের পরিকল্পনা

অন্তর্বর্তী সরকারের পর গত ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের একশ দিনের মেয়াদ পেরিয়ে গেলেও ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক