শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
বিনোদন

ঈদে সিনেমার বাইরেও আলোচনায় ছিল শুধু ‘চক্র ২’ : তৌসিফ মাহবুব

Sub Editor

১৪ মে ২০২৬, ০৭:০৩
ঈদে সিনেমার বাইরেও আলোচনায় ছিল শুধু ‘চক্র ২’ : তৌসিফ মাহবুব

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘চক্র ২’ নিয়ে দর্শকমহলে চলছে ব্যাপক আলোচনা। নির্মাতা ভিকি জাহেদের এই সিরিজে ড. হুমায়ূন চরিত্রে অভিনয় করে নতুন করে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেতা তৌসিফ মাহবুব। অভিনয়, ওটিটিতে অভিষেক, বৈশাখের স্মৃতি এবং বড় পর্দায় কাজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি।


শুটিংয়ের মধ্যেই বৈশাখ উদযাপন

তৌসিফ জানান, এবারের পহেলা বৈশাখে তার আলাদা কোনো পরিকল্পনা ছিল না। কারণ বিশেষ এই দিনেও ব্যস্ত থাকতে হয়েছে নাটকের শুটিংয়ে।


তার ভাষায়, বৈশাখের দিনে শুটিং থাকাটা কিছুটা আফসোসের হলেও সেটিকে আনন্দময় করে তুলতেই বাসা থেকে পান্তা-ইলিশ খেয়ে শুটিং সেটে যান তিনি। সেখানে সহকর্মীদের সঙ্গে আবারও পান্তা-ইলিশ খাওয়া, গান আর আড্ডার মধ্য দিয়ে কিছুটা সময় উপভোগ করার পর কাজে ফিরেছেন।


বাঘের মুখোশ পরে বৈশাখ উদযাপন

বৈশাখের স্মৃতিচারণ করতে গিয়ে তৌসিফ বলেন, তার কাছে পহেলা বৈশাখ মানেই রমনার বটমূল আর মেলায় ঘুরে বেড়ানো।


একবার বাঘের মুখোশ পরে মেলায় যাওয়ার অভিজ্ঞতার কথাও জানান তিনি। উদ্দেশ্য ছিল, যেন কেউ তাকে চিনতে না পারে এবং স্বাভাবিকভাবে উৎসব উপভোগ করতে পারেন। যদিও শুরুতে কিছুটা ভয় কাজ করছিল, তবুও অভিজ্ঞতাটি তার কাছে দারুণ উপভোগ্য ছিল।


‘চক্র ২’ নিয়ে দর্শকের ভালোবাসায় অভিভূত

ওয়েব সিরিজ ‘চক্র ২’ মুক্তির পর দর্শকদের প্রতিক্রিয়ায় মুগ্ধ তৌসিফ মাহবুব। তিনি বলেন, সিরিজটি নিয়ে দর্শকদের প্রতিটি পোস্ট, রিভিউ, আলোচনা এমনকি সমালোচনাও তাকে গভীরভাবে স্পর্শ করেছে।


তার মতে, এটি অনেক দিনের পরিশ্রম ও সাধনার ফল। দর্শকের এমন ভালোবাসা ও গ্রহণযোগ্যতা তিনি কল্পনাও করেননি। এজন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিনেতা।


দর্শকপ্রতিক্রিয়া প্রসঙ্গে তৌসিফ বলেন, প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া পেয়েছে ‘চক্র ২’। তার দাবি, এবারের ঈদে সিনেমার পাশাপাশি যদি কোনো কনটেন্ট সবচেয়ে বেশি আলোচনায় থাকে, সেটি ছিল ‘চক্র ২’।


তিনি আরও বলেন, ওয়েব সিরিজ হিসেবে এটি তার জন্য বড় অর্জন। ভিন্ন ধারার এই কাজ দর্শক যেভাবে গ্রহণ করেছে, তা তাকে ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা দিচ্ছে।


আগে থেকেই পরিকল্পনায় ছিল ‘চক্র ৩’

‘চক্র ৩’ নির্মাণের বিষয়ে জানতে চাইলে তৌসিফ জানান, এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়। ‘চক্র ২’ নির্মাণের আগেই সিরিজটিকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল।


তিনি বলেন, সিরিজের শেষেও ‘চক্র ৩’-এর ইঙ্গিত রাখা হয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে আরও নতুন সিজন যুক্ত হয় কি না।


সময় নিয়ে ওটিটিতে অভিষেক

ওটিটিতে আসতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৌসিফ বলেন, তিনি সবসময় সময় নিয়ে কাজ করতে পছন্দ করেন। তার ভাষায়, সঠিক সময় ও উপযুক্ত গল্প ছাড়া তিনি ওটিটিতে কাজ করতে চাননি।


তিনি জানান, নিজের অভিনয় সামর্থ্যের সঙ্গে মানানসই গল্পের অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন। এর মধ্যে নাটকে ‘খোয়াবনামা’, ‘ফার্স্ট লাভ’, ‘এমন দিনে তারে বলা যায়’ এবং ‘ব্যাচেলর পয়েন্ট’-এর মতো কাজ করেছেন। পরে এসে ‘চক্র’-এর মতো একটি কাজ হাতে পান।


তার মতে, অন্যদের তুলনায় পরে ওটিটিতে এলেও এই সময়ের মধ্যে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে, যা ভবিষ্যতের কাজের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে থাকবে।

ড. হুমায়ূন চরিত্রে ছিল ভিন্ন চ্যালেঞ্জ

‘চক্র ২’-এ ড. হুমায়ূন চরিত্রটি নিয়ে তৌসিফ বলেন, দর্শক হয়তো প্রথমে ভাববেন এটি একজন সাধারণ ডাক্তারের চরিত্র। কিন্তু বাস্তবে চরিত্রটির ভেতরে রয়েছে একাধিক স্তর ও রহস্য।


তিনি জানান, চরিত্রটি পর্দায় বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে তাকে অনেক গবেষণা ও প্রস্তুতি নিতে হয়েছে। গল্প শোনার পর থেকেই চরিত্রটি নিয়ে আলাদা হোমওয়ার্ক শুরু করেন।


তার ভাষায়, শয়তান কিংবা শয়তানের বংশধরের মতো একটি চরিত্রকে কোনো নেতিবাচক সংলাপ ছাড়া একেবারে শান্ত ও ফেরেশতার মতো উপস্থাপন করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য নির্মাতা ভিকি জাহেদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


নাটক কমিয়ে ওটিটিতে মনোযোগ

তৌসিফ জানান, তিনি আগেই নাটকের কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন। কারণ প্রতিটি চরিত্রকে সময় দিয়ে পর্দায় নিখুঁতভাবে উপস্থাপন করতে চান।


তার মতে, ‘চক্র ২’-এর সাফল্য সেই সিদ্ধান্তেরই ইতিবাচক ফল। এই সিরিজের পর বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকেও নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন বলে জানান তিনি।


দর্শকের আস্থা ধরে রেখে ভবিষ্যতে আরও মানসম্পন্ন কাজ উপহার দেওয়ার ইচ্ছার কথাও বলেন এই অভিনেতা।


বড় পর্দায় আসার আগে প্রস্তুত হতে চান

সহশিল্পীদের অনেকেই নিয়মিত সিনেমায় অভিনয় করলেও বড় পর্দায় আসতে এখনই তাড়াহুড়া করতে চান না তৌসিফ মাহবুব।


তিনি বলেন, সিনেমা তার কাছে অনেক বড় দায়িত্বের জায়গা। শুধু পর্দায় উপস্থিত হওয়ার জন্য তিনি সিনেমায় কাজ করতে চান না।


তার মতে, যখন মনে হবে সিনেমার ভাষা ও দায়িত্ব পুরোপুরি বুঝে উঠেছেন এবং দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবেন, তখনই বড় পর্দায় কাজ শুরু করবেন। দর্শককে হতাশ করতে চান না বলেও জানান এই অভিনেতা।

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

'সুর-মুকুর'-এর আয়োজনে নজরুলের বর্ষার গানে গানে রশিদুন্ নবী'র সংবর্ধনা

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিবিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও সংগীতজ্ঞ প্রফেসর ড. রশিদুন্ নবী ‘বাংলা একাডেমি নজরুল পুরস্কার-২০২৬’ লাভ করায় তাঁকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে গত ১৭ আগস্ট...

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

‘দাগি’র সাফল্যের পর নতুন সিনেমা ‘খলনায়ক’ ও নতুন পেশায় তমা মির্জা

বিনোদন ডেস্ক: সর্বশেষ মুক্তি পাওয়া ‘দাগি’ চলচ্চিত্রে দারুণ প্রশংসার পর নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক ভিকি জাহেদের সঙ্গে চুক্তি...

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

সফল দাম্পত্যের চাবিকাঠি প্রেম নাকি বোঝাপড়া? ভিকি কৌশলের বার্তা

বিনোদন ডেস্ক: প্রেমের বিয়ে হোক কিংবা পরিবারের পছন্দে আয়োজন—দাম্পত্য জীবনের আসল সাফল্য নির্ভর করে দুই মানুষের পারস্পরিক বোঝাপড়া ও মানসিক বন্ধনের ওপর। বিয়ের মাধ্যম যাই হোক না কেন, সম্পর্ক দীর্ঘস্থায়ী...

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিয়ের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, কড়া বার্তা দিয়ে স্পষ্ট করলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক: দেশের এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করেছেন—এমন ছড়িয়ে পড়া খবর ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। সোমবার রাত সাড়ে ১১টার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক