শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

উচ্চ শুল্কের পণ্য আমদানিতে ধস, বড় রাজস্ব ঘাটতির শঙ্কায় চট্টগ্রাম কাস্টম

Sub Editor

২২ মে ২০২৬, ০৮:০৮
উচ্চ শুল্কের পণ্য আমদানিতে ধস, বড় রাজস্ব ঘাটতির শঙ্কায় চট্টগ্রাম কাস্টম

দেশে গাড়ি, ইলেকট্রনিকস ও প্রসাধনীসহ উচ্চ শুল্কের পণ্য আমদানিতে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসের ওপর। ফলে চলতি ২০২৫–২৬ অর্থবছরেও বড় অঙ্কের রাজস্ব ঘাটতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


জাতীয় রাজস্ব বোর্ড অর্থবছরের শুরুতে চট্টগ্রাম কাস্টমের জন্য এক লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে অর্থবছরের প্রথম ১০ মাসে, অর্থাৎ জুলাই থেকে এপ্রিল পর্যন্ত আদায় হয়েছে ৮৪ হাজার কোটি টাকা। ফলে এখন পর্যন্ত ঘাটতি রয়েছে ১৬ হাজার কোটি টাকা।


সংশ্লিষ্টদের মতে, অর্থবছরের বাকি দুই মাস মে ও জুনে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় হলেও বছর শেষে অন্তত ১৭ হাজার কোটি টাকার ঘাটতি থেকেই যাবে। এ পরিস্থিতিতে টানা পঞ্চম অর্থবছরের মতো নির্ধারিত লক্ষ্য পূরণে ব্যর্থ হতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস।


চট্টগ্রাম কাস্টমের তথ্য অনুযায়ী, আমদানির পরিমাণ কিছুটা বাড়লেও উচ্চ শুল্কের পণ্য কম আসায় রাজস্ব আদায়ে বড় ধাক্কা লেগেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন জানান, পুরো বছরজুড়ে বাণিজ্যিক পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলার ক্ষেত্রে কড়াকড়ি ছিল।


তিনি বলেন, যেসব পণ্য থেকে বেশি রাজস্ব আসে, সেগুলোর আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বস্তির জন্য বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্কহার শূন্য বা খুব কম রাখা হয়েছে। ফলে প্রত্যাশিত রাজস্ব অর্জন সম্ভব হয়নি।


কাস্টম কর্মকর্তারা জানান, বিলাসবহুল গাড়ি আমদানি থেকেই সাধারণত সবচেয়ে বেশি রাজস্ব আসে। এসব পণ্যে শুল্কের হার প্রায় ৩০০ থেকে ৮০০ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। তবে ডলার সাশ্রয়ের জন্য সরকারি কড়াকড়ি এবং ব্যাংকগুলোর ঋণপত্র খোলায় সীমাবদ্ধতার কারণে চলতি অর্থবছরে গাড়ি ও দামি ইলেকট্রনিকস পণ্যের আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।


জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে ১৪ শতাংশ বেড়েছে। ওজনের হিসাবে প্রায় এক কোটি টন বেশি পণ্য এসেছে।


তবে আমদানি বেড়েও রাজস্ব বাড়েনি প্রত্যাশা অনুযায়ী। কারণ, বাড়তি আমদানির বড় অংশই ছিল চাল, ডাল, তেল, চিনি ও সারের মতো পণ্য, যেগুলোর অধিকাংশই শুল্কমুক্ত বা খুব কম শুল্কের আওতায় রয়েছে। ফলে পণ্যের পরিমাণ বাড়লেও রাজস্বে তার উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।


চট্টগ্রাম কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি রিগ্যান বলেন, গত প্রায় দেড় বছর ধরে আমদানির গতি অনেকটা ধীর। দেশের বেশ কয়েকটি ব্যাংক ডলার সংকট ও তারল্য সমস্যার কারণে ঋণপত্র খোলা সীমিত করে দেয়।


তিনি বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাবও বাজারে পড়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে যাওয়ায় ব্যবসায়ীরা উচ্চ শুল্কের পণ্য আমদানিতে আগ্রহ হারাচ্ছেন।


রাজস্ব আদায়ের প্রবণতা বিশ্লেষণে দেখা গেছে, জুলাই থেকে এপ্রিল পর্যন্ত কোনো মাসেই নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। সেপ্টেম্বর মাসে তুলনামূলকভাবে লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো গেলেও ডিসেম্বর মাসে সবচেয়ে বড় ব্যবধান তৈরি হয়। সে সময় লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় হয়।


তবে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রায় ৮ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি বজায় রয়েছে। টাকার হিসাবে যা প্রায় ৪ হাজার ৭৮৫ কোটি টাকা বেশি।


দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯৩ শতাংশ এবং কনটেইনার পরিবহনের প্রায় ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। তাই এ বন্দরের রাজস্ব পরিস্থিতি দেশের সামগ্রিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

ঢাকা, ২৬ আগস্ট: নিত্যপণ্যের বাড়তি বাজারে ফার্মের ডিমের দাম অস্বাভাবিক চড়া থাকায় প্রোটিনের দৈনিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। গত দুই সপ্তাহ ধরে রাজধানীর খুচরা বাজারগুলোতে...

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: দেশে সর্বোচ্চ ৩৭৫ সিসি (কিউবিক সেন্টিমিটার) ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ তৈরি (সিবিইউ) মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি করেছে সরকার। পূর্বের...

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

অর্থনীতি ডেস্ক: কিছুতেই দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক...

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

অর্থনীতি ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘গোলাপি বাস’ সেবার পরিসর আরও বড় করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্পূর্ণ নারী পরিচালিত এই সেবাকে ছড়িয়ে দিতে এবং পরিবেশবান্ধব...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক