শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
জীবনযাপন

কেন আমরা সহজেই কষ্ট পাই, কীভাবে নিজেকে সামলাবেন

Sub Editor

২৬ মে ২০২৬, ০৯:৩১
কেন আমরা সহজেই কষ্ট পাই, কীভাবে নিজেকে সামলাবেন

বন্ধুদের সঙ্গে আড্ডায় কেউ একটু জোরে কথা বলল, অফিসে বস রিপোর্টে ভুল ধরলেন, কিংবা পরিবার বা আত্মীয়স্বজনের কেউ সামান্য কটু মন্তব্য করলেন—আর সঙ্গে সঙ্গে মনে হলো, ‘আমাকে ছোট করা হচ্ছে’ বা ‘ওরা আমাকে আর আগের মতো পছন্দ করে না’। এমন অনুভূতি আমাদের অনেকেরই হয়। মুহূর্তেই মন খারাপ হয়ে যায়, আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি সবকিছু এতটা ব্যক্তিগতভাবে নেওয়ার মতো?


মনোবিজ্ঞানে একটি পরিচিত ধারণা আছে—‘পারসোনালাইজেশন’। অর্থাৎ, কোনো ঘটনা ঘটলেই সেটিকে নিজের সঙ্গে জড়িয়ে ফেলা বা ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করা। যেমন, বস কাজের ভুল ধরলে মনে হলো, ‘আমি অযোগ্য কর্মী’; কিংবা বন্ধু কোনো কারণে দেখা করতে না পারলে মনে হলো, ‘সে আমাকে এড়িয়ে চলছে’।


কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন। অধিকাংশ ক্ষেত্রে এসব ঘটনার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক খুব কমই থাকে। বরং পরিস্থিতি, সময় বা সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব মানসিক অবস্থাই এর পেছনে কাজ করে।


আমরা কি নিজেরাই গল্প বানাই?

অনেক সময় আমরা না জেনেই অন্যের মন বুঝে ফেলার চেষ্টা করি। মনে মনে ধরে নিই—‘ও আমাকে অপছন্দ করে’, ‘ও আমার সম্পর্কে নেতিবাচক ভাবছে’। অথচ সত্য হলো, আমরা অন্যের মনের ভেতর কী চলছে, তা জানি না। নিজের ধারণার ওপর ভিত্তি করে আমরা একটি কল্পিত গল্প দাঁড় করাই।


বাস্তব ব্যাখ্যাটি হতে পারে ভিন্ন—বস ফিডব্যাক দিয়েছেন উন্নতির জন্য, বন্ধু ব্যস্ত ছিল বা অসুস্থ, আর কেউ হয়তো নিজের মানসিক চাপে কঠিন আচরণ করেছেন। অর্থাৎ সবকিছু আপনার কেন্দ্র করে নয়।


নিজেকে কীভাবে সামলাবেন

১. নিজের চিন্তাকে প্রশ্ন করুন

কোনো ঘটনার নেতিবাচক ব্যাখ্যায় আটকে না থেকে নিজেকে জিজ্ঞেস করুন—এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে কি? বিকল্প দৃষ্টিভঙ্গি খুঁজে দেখুন।


২. অন্যের অবস্থান থেকে ভাবুন
মানুষ সব সময় একই মানসিক অবস্থায় থাকে না। কেউ হয়তো চাপের মধ্যে আছে, কেউ অস্বস্তিতে। তাই অন্যের জায়গা থেকে বিষয়টি বোঝার চেষ্টা করুন।


৩. মন পড়ার অভ্যাস বন্ধ করুন
অনুমানের ওপর নির্ভর না করে প্রয়োজনে সরাসরি জিজ্ঞেস করুন। আর তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিন। অনেক সময় অনুভূতি বাস্তবতাকে সঠিকভাবে প্রতিফলিত করে না।


৪. শেখার সুযোগ খুঁজুন
মনোবিজ্ঞানে ‘ইগো’ বা আত্মবোধের দুটি দিকের কথা বলা হয়। একটি হলো—নিজেকে সবসময় সেরা বা আলাদা ভাবা, যা আসলে ভঙ্গুর মানসিকতার লক্ষণ। অন্যটি হলো—পরিস্থিতি মেনে নিয়ে শেখার মানসিকতা রাখা। দ্বিতীয় দৃষ্টিভঙ্গি আপনাকে এগিয়ে নেয়। তাই অন্যের আচরণ থেকে শেখার কিছু থাকলে সেটিই গ্রহণ করুন।


৫. ছেড়ে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন
কেউ যদি অকারণে কটু কথা বলে, সেটিকে নিজের ভেতরে জায়গা না দেওয়াই ভালো। যেখান থেকে শেখার কিছু নেই, সেটি মনে ধরে রাখার প্রয়োজন নেই। বরং বুঝে নিন, সেটি ওই ব্যক্তির সীমাবদ্ধতা।


সবকিছু ব্যক্তিগতভাবে নিলে কী হয়?

প্রতিটি বিষয় নিজের সঙ্গে জুড়ে নিলে সম্পর্কের অবনতি ঘটে, আত্মবিশ্বাস কমে যায় এবং ভুল বোঝাবুঝি বাড়তে থাকে। অযথা মানসিক কষ্টও বাড়ে। মনে রাখা জরুরি, অন্যের আচরণ সব সময় আপনার প্রতিফলন নয়; অনেক সময় তা তাদের নিজের অস্থিরতা বা চাপের বহিঃপ্রকাশ।


তাই সবকিছু ব্যক্তিগতভাবে না নিয়ে আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা শিখলে জীবন অনেকটাই সহজ ও স্বস্তিদায়ক হয়ে ওঠে।

আম কাটার আগে কেন পানিতে ভিজিয়ে রাখা উচিত?

আম কাটার আগে কেন পানিতে ভিজিয়ে রাখা উচিত?

বাজারে এখন হিমসাগরসহ বিভিন্ন জাতের সুস্বাদু আমের সমারোহ। আমের মৌসুমে প্রায় প্রতিটি ঘরেই এই জনপ্রিয় ফলের উপস্থিতি থাকে। অনেকেই দিনের বিভিন্ন সময়ে পাকা আম খেতে পছন্দ করেন। তবে আম খাওয়ার আগে একটি...

ঘুম থেকে ওঠার পরপরই মোবাইল ব্যবহারে বাড়তে পারে মানসিক চাপ, কমতে পারে মনোযোগ

ঘুম থেকে ওঠার পরপরই মোবাইল ব্যবহারে বাড়তে পারে মানসিক চাপ, কমতে পারে মনোযোগ

দিনের শুরুতেই অনেকের প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন হাতে নেওয়া। অ্যালার্ম বন্ধ করার পর সামাজিক যোগাযোগমাধ্যম, বার্তা বা বিভিন্ন অ্যাপ ঘাঁটতে শুরু করেন অনেকে। তবে বিশেষজ্ঞদের মতে, ঘুম ভাঙার সঙ্গে...

পানিশূন্যতা কি ত্বকের বয়স দ্রুত বাড়িয়ে দিতে পারে?

পানিশূন্যতা কি ত্বকের বয়স দ্রুত বাড়িয়ে দিতে পারে?

গরমের সময়ে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন খুবই সাধারণ একটি সমস্যা। তবে অনেকেই এটিকে তেমন গুরুত্ব দেন না। অথচ শরীর থেকে বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ না হলে তা ধীরে ধীরে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

পুষ্টিগুণ থাকলেও সব মাশরুম নিরাপদ নয়, ভুল বাছাইয়ে হতে পারে প্রাণঘাতী

পুষ্টিগুণ থাকলেও সব মাশরুম নিরাপদ নয়, ভুল বাছাইয়ে হতে পারে প্রাণঘাতী

পুষ্টিগুণে ভরপুর খাবার হিসেবে বিশ্বজুড়ে মাশরুমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। রক্তচাপ নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নত করা, কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে শুরু করে বিভিন্ন রোগ প্রতিরোধে মাশরুমের উপকারিতা নিয়ে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক