শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেবে বিসিসিসিআইর ব্যবসায়ী প্রতিনিধি দল

Sub Editor

৯ জুন ২০২৬, ০৬:১৫
চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেবে বিসিসিসিআইর ব্যবসায়ী প্রতিনিধি দল

বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দশম চায়না-সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না কুনমিং আমদানি-রপ্তানি মেলায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর একটি ব্যবসায়িক প্রতিনিধি দল।


আগামী ১১ থেকে ১৬ জুন চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে এ আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হবে। বিসিসিসিআইর সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল এতে অংশগ্রহণ করবে।


সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। বিসিসিসিআই জানায়, প্রতিনিধি দলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা অন্তর্ভুক্ত রয়েছেন। এসব খাতের মধ্যে রয়েছে বস্ত্র ও তৈরি পোশাক, গৃহস্থালি বস্ত্র, ওষুধ শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্প, বাণিজ্য এবং সেবা খাত।  সংগঠনটির মতে, সফরের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণ করা। একই সঙ্গে ব্যবসা-থেকে-ব্যবসা সংযোগ বৃদ্ধি, চীনের বাজারে বাংলাদেশের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণ এবং দেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।


বিশেষ করে বস্ত্র ও তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, কৃষিভিত্তিক পণ্যসহ উচ্চ মূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ অনুসন্ধান করা হবে। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সফরকালে প্রতিনিধি দল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম, উচ্চপর্যায়ের ব্যবসায়িক বৈঠক এবং বিভিন্ন নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেবে।


এ ছাড়া বিসিসিসিআই এবং চীনের মেশিনারি ও ইলেকট্রনিক পণ্য আমদানি-রপ্তানি চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে মনে করছে সংগঠনটি।


পাশাপাশি চীনের ব্যাংক অব হুঝৌ কোম্পানি লিমিটেডের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও আলোচনা চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

ঢাকা, ২৬ আগস্ট: নিত্যপণ্যের বাড়তি বাজারে ফার্মের ডিমের দাম অস্বাভাবিক চড়া থাকায় প্রোটিনের দৈনিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। গত দুই সপ্তাহ ধরে রাজধানীর খুচরা বাজারগুলোতে...

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: দেশে সর্বোচ্চ ৩৭৫ সিসি (কিউবিক সেন্টিমিটার) ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ তৈরি (সিবিইউ) মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি করেছে সরকার। পূর্বের...

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

অর্থনীতি ডেস্ক: কিছুতেই দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক...

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

অর্থনীতি ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘গোলাপি বাস’ সেবার পরিসর আরও বড় করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্পূর্ণ নারী পরিচালিত এই সেবাকে ছড়িয়ে দিতে এবং পরিবেশবান্ধব...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক