শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
সারাদেশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ কানেক্ট সামিট

Administrator

৪ মে ২০২৬, ১৩:১৯
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ কানেক্ট সামিট



মোঃ মোকাররাম বিল্লাহ ইমন

সাতক্ষীরা।।



দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ জেলা সাতক্ষীরায় তরুণদের নেতৃত্বে জলবায়ু অভিযোজন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ কানেক্ট সামিট-২০২৬। সোমবার (৪ মে) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের লেক ভিউতে এ সামিটের আয়োজন করা হয়।


জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নিরাপদ পানির অভাবজনিত স্বাস্থ্যঝুঁকি কমাতে আন্তর্জাতিক দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং উন্নয়ন সংস্থা উত্তরণের সহযোগিতায় গঠিত ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের উদ্যোগে এ আয়োজন করা হয়। ২০২৪ সালের ৬ জুলাই যাত্রা শুরু করা এই ফোরামে ৩০টিরও বেশি যুব নেতৃত্বাধীন সংগঠন যুক্ত রয়েছে। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের হেড অব প্রোগ্রাম জাহিদ আমিন শাশ্বত।


সামিটে সেভ দ্য চিলড্রেনের প্রোজেক্ট ম্যানেজার নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষ্ণুপদ পাল।


ইয়ুথ এডাপটেশন ফোরামের মো. হোসেন আলী ও করিমন নেছা শান্তার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, সেভ দ্য চিলড্রেনের এমএম মামসাদ, মোস্তফা রাহাত ও মো. গিয়াস উদ্দিন। 


বক্তারা বলেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক কাজ করছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নিরাপদ পানি মানুষের দোরগোড়ায় পৌঁছানো সহজ হবে।


তারা আরও বলেন, সাতক্ষীরায় তরুণদের সম্মিলিত এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং এর কার্যক্রম আরও শক্তিশালী হবে। এ উদ্যোগকে এগিয়ে নিতে সরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে বলেও আশ্বাস দেন বক্তারা। 


ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিল বলেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা জ্ঞান বিনিময়, উদ্ভাবনী চিন্তা এবং সমন্বিত কার্যক্রমের মাধ্যমে জলবায়ু অভিযোজনকে এগিয়ে নিতে কাজ করছে। ভবিষ্যতে নিরাপদ পানি ও স্বাস্থ্যঝুঁকি হ্রাসে আরও কার্যকর ভূমিকা রাখবে এই ফোরাম।

ফুলতলায় টিউবওয়েল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

ফুলতলায় টিউবওয়েল প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ সাইফুল ইসলামের বিরুদ্ধে।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার ফুলতলা উপজেলার ৩ নম্বর জামিরা ইউনিয়নে গভীর নলকূপ স্থাপন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা...

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী  জিল্লুর রহমান

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী জিল্লুর রহমান

নিজস্ব প্রতিনিধি: শহরের মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমানের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপসাংবাদিকতা চলছে। তিন জন ক্রেতার সাথে মটর সাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে ঘিরে অপসাংবাদিকতা শুরু...

রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার স্কুলভিটা এলাকায় সংঘটিত আলোচিত রাসেদ হত্যা মামলায় নিরীহ পরিবারের সদস্যদের মিথ্যা আসামি করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সুফিয়া...

সিরাজগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিট, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিট, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান শেখের ওপর হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রদল।আজ রবিবার সকালে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক