শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচনে প্রথম স্থান অর্জন, গোপালগঞ্জের কৃতী সন্তান মুফতি আবু উবাইদাকে শুভেচ্ছার জোয়ার

Sub Editor

৩০ জুন ২০২৬, ১০:২৯
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচনে প্রথম স্থান অর্জন, গোপালগঞ্জের কৃতী সন্তান মুফতি আবু উবাইদাকে শুভেচ্ছার জোয়ার

নিজস্ব প্রতিবেদক:


গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের কৃতী সন্তান হাফেজ মাওলানা মুফতি আবু উবাইদা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচনে প্রথম স্থান অর্জন করে গোপালগঞ্জসহ সমগ্র দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এই অসাধারণ অর্জনে সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।


বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সুমধুর কিরাত, জ্ঞানগর্ভ খুতবা, ইসলামের সঠিক শিক্ষা প্রচার এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর নিষ্ঠা তাঁকে একজন গ্রহণযোগ্য ইসলামী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


হাফেজ মাওলানা মুফতি আবু উবাইদা উচ্চশিক্ষায়ও সমান কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি আলিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ ডিগ্রি (কামিল) অর্জন করেছেন। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নিজেকে গড়ে তোলায় তিনি তরুণ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।


তাঁর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে তাঁর বাবা-মায়ের। তাঁর বাবা, হাফেজ আব্দুল হান্নান, গোপালগঞ্জ কোর্ট মসজিদ মাদ্রাসার সাবেক প্রধান হাফেজ সাহেব হুজুর এবং গোপালগঞ্জ কলেজ মসজিদের সাবেক ইমাম হিসেবে দীর্ঘদিন দ্বীনের খেদমত করে আসছেন। একই সঙ্গে তাঁর মায়ের অক্লান্ত ত্যাগ, স্নেহ, দোয়া ও সুশিক্ষাই তাঁর জীবনের ভিত্তিকে আরও দৃঢ় করেছে। বাবা-মায়ের আদর্শ, দিকনির্দেশনা ও দোয়ার ফলেই আজ তিনি জাতীয় পর্যায়ে এই সম্মানজনক অর্জন করতে সক্ষম হয়েছেন।


এই গৌরবোজ্জ্বল সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিশিষ্ট আলেম-ওলামা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে।


এলাকাবাসীর বিশ্বাস, হাফেজ মাওলানা মুফতি আবু উবাইদা ভবিষ্যতেও ইসলামের সুমহান আদর্শ প্রচার, মানবকল্যাণ এবং দেশ ও জাতির সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর এই অর্জন নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক নেতৃত্বের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক