শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
খেলা

তিন তারকা পেসারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

Sub Editor

১১ মে ২০২৬, ০৬:৩২
তিন তারকা পেসারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে দলে জায়গা হয়নি তাদের তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের। তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে মিচেল মার্শের নেতৃত্বে দল গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর আগে পাকিস্তান সফরেও একই তিন পেসারকে বিশ্রামে রাখা হয়েছে।


ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য প্রস্তুত থাকলেও তাঁদেরও দলে রাখা হয়নি। এছাড়া সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলি হিসেবে সুযোগ পাওয়া স্টিভ স্মিথও নেই সফরকারী দলে।


ভারতে চলমান আইপিএল শেষ করে কয়েকজন ক্রিকেটার সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন। তাঁদের মধ্যে রয়েছেন ট্রাভিস হেড, কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস।


অন্যদিকে বাংলাদেশ সফরের দলে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অলিভার পিক। তিনটি সিরিজ মিলিয়ে মোট ২৪ জন ক্রিকেটারকে বিভিন্ন স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ ও ২১ জুন।


বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।


বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।


পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।

১৫৮ কোটি টাকার বিলাসবহুল সুপারকারের রাজত্ব, ‘মাই টয়জ’ ক্যাপশনে রোনালদোর ছবি ভাইরাল

১৫৮ কোটি টাকার বিলাসবহুল সুপারকারের রাজত্ব, ‘মাই টয়জ’ ক্যাপশনে রোনালদোর ছবি ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি মাঠের বাইরে বিলাসবহুল জীবনযাপনের জন্য বেশ পরিচিত পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার নিজের ব্যক্তিগত সুপারকার সংগ্রহের এক ঝলক সামাজিক...

‘কেউ ফুটবল বিক্রি করছে না’—বেসরকারি অংশীদারিত্ব ইস্যুতে ফিফার ব্যাখ্যা

‘কেউ ফুটবল বিক্রি করছে না’—বেসরকারি অংশীদারিত্ব ইস্যুতে ফিফার ব্যাখ্যা

ঢাকা, ৩১ জুলাই ২০২৬: বেসরকারি বিনিয়োগকারীদের কাছে প্রতিযোগিতার অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, “কেউ ফুটবল বিক্রি করছে না।”...

নেইমারের জোড়া গোলের পরই বিতর্ক: অনুশীলন ছাড়লেন অনুমতি ছাড়াই

নেইমারের জোড়া গোলের পরই বিতর্ক: অনুশীলন ছাড়লেন অনুমতি ছাড়াই

সাও পাওলো, ২৭ জুলাই: বিশ্বকাপে ব্যর্থ অভিযান শেষে ক্লাব ফুটবলে ফিরে সান্তোসের হয়ে জোড়া গোল করে আলোচনায় আসেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে অল্প সময়ের মধ্যেই ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে বিতর্ক এবং...

ট্রান্সফার নীতিতে পরিবর্তন চান রোনালদো, আল-নাসরে ক্রীড়া বিভাগের পূর্ণ ক্ষমতার দাবি

ট্রান্সফার নীতিতে পরিবর্তন চান রোনালদো, আল-নাসরে ক্রীড়া বিভাগের পূর্ণ ক্ষমতার দাবি

সৌদি আরবের ক্লাব Al-Nassr FC-এ ট্রান্সফার নীতিতে বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা Cristiano Ronaldo।২০২৩ সাল থেকে ক্লাবটির হয়ে খেলা রোনালদো মনে করেন, ভবিষ্যৎ প্রকল্পকে শক্তিশালী করতে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক