শীর্ষ সংবাদ
সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির|রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ|আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত|সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস|দেশের ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ|চুয়াডাঙ্গায় জ্বালানি কার্ড সংগ্রহে দীর্ঘ লাইন, স্ট্রোকে একজনের মৃত্যু|নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত|দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা|ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার|প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ|বঙ্গোপসাগরের মাছ চিনতেই ভুল, টেকসই নীল অর্থনীতির বড় বাধা|যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা|বিশ্ব বাজরে তেলের দাম ছাড়িয়ে গেল ১১৬ ডলারে|ক্রীড়া কার্ড চালু: ১২৯ খেলোয়াড় পাচ্ছেন মাসিক এক লাখ টাকা|এপ্রিলে অর্থ লেনদেন–সুবিধা চালু করছে এক্স, যে সুবিধা পাওয়া যাবে|ক্বাবার মাকামে ইব্রাহিমে মৌমাছির ঝাঁক নিয়ে বিস্ময়!|ফারইস্ট লাইফের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র|সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা ছাড়িয়েছে|বাংলাদেশে কিডনির রোগ বাড়ছে কেন? সবচেয়ে কার্যকর সমাধান জেনে রাখুন|গরু দৌড় দেখতে এসে জু'তা ফে'লে দৌ'ড়ালেন দর্শকরা|প্রায় ৪ কোটি ভোট পেয়ে বিএনপির আধিপত্য, চমক দেখাল জামায়াত|বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর
প্রযুক্তি

দীর্ঘদিন তথ্য সংরক্ষণের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে মাইক্রোসফট

Mishuk Howladar

৩০ মার্চ ২০২৬, ১৪:৪৯
দীর্ঘদিন তথ্য সংরক্ষণের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে মাইক্রোসফট

হার্ডড্রাইভ বা ম্যাগনেটিক টেপ কয়েক বছরের মধ্যেই কার্যকারিতা হারায়, যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়া ঠেকাতে বারবার কপি করে সংরক্ষণ করতে হয়। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন তথ্য সংরক্ষণের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে মাইক্রোসফট। নতুন এ প্রযুক্তি কাজে লাগিয়ে পরীক্ষামূলকভাবে বোরোসিলিকেট কাচের একটি পাতলা স্লাবে প্রায় দুই টেরাবাইট তথ্য সংরক্ষণ করতে সফলও হয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, মাত্র ০.০৮ ইঞ্চি পুরু এবং ৪.৭ ইঞ্চি চওড়া বোরোসিলিকেট কাচের স্লাবে ২৫৮টি স্তরে বিপুল পরিমাণ তথ্য জমা করা হয়েছে। সাধারণভাবে ডিজিটাল স্টোরেজের একটি বড় সমস্যা হলো হার্ডওয়্যার নষ্ট হয়ে গেলে ফাইলগুলো বারবার কপি করতে প্রচুর সময় এবং সরঞ্জামের প্রয়োজন হয়। কিন্তু কাচের ভেতরের স্তরে একবার তথ্য লেখা হয়ে গেলে তা টিকিয়ে রাখতে কোনো বিদ্যুৎ বা প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণের প্রয়োজন পড়ে না। দীর্ঘদিন তথ্য সংরক্ষণের জন্য এই স্থায়িত্বই সবচেয়ে বড় পাওনা।


নতুন এ প্রযুক্তিতে কাচের উপরিভাগে খোদাই না করে ফেমটোসেকেন্ড লেজার ব্যবহার করা হয়েছে। এই লেজার পালসগুলো এক সেকেন্ডের এক ট্রিলিয়ন ভাগের এক ভাগ সময়ের জন্য স্থায়ী হয়। এই আলোর ঝলকানি কাচের ভেতরে সূক্ষ্ম পরিবর্তন আনে এবং তথ্যের একটি মাইক্রোস্কোপিক চিহ্ন তৈরি করে। যেহেতু তথ্য কাচের ভেতরের স্তরে থাকে, তাই বাইরের ঘষা বা দৈনন্দিন আঘাতে এটি নষ্ট হওয়ার ভয় নেই। তথ্য উদ্ধারের সময় কাচের ভেতরে বিশেষ ধরনের আলো ফেলা হয় এবং একটি মাইক্রোস্কোপিক ক্যামেরার সাহায্যে সেই প্যাটার্নগুলো শনাক্তের পর সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো পড়া যায়। মাইক্রোসফট জানিয়েছে, কাচের স্টোরেজের সবচেয়ে বড় সুবিধা হলো এর স্থায়িত্ব। এই উপাদানটি ঘষা, ফুটন্ত পানি এবং উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। আর তাই কোনো বিশেষ যত্ন ছাড়াই বছরের পর বছর কাজ করতে সক্ষম এই প্রযুক্তি।


যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিটার কাজানস্কি বলেন, ‘আপনি যদি ভবিষ্যতের জন্য কোনো বার্তা পাঠাতে চান, তবে তা কাচের মধ্যে জমা করার চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’ মাইক্রোসফট ইতিমধ্যে এই প্রযুক্তিতে সুপারম্যান সিনেমা এবং অসংখ্য গান সফলভাবে সংরক্ষণ করেছে।


তথ্য সংরক্ষণের নতুন প্রযুক্তিটি এখনো বাণিজ্যিকভাবে বাজারে আনার ঘোষণা দেয়নি মাইক্রোসফট। বর্তমানে এই প্রযুক্তি প্রতি সেকেন্ডে ৬৬ মেগাবিট গতিতে তথ্য লিখতে পারে। যদিও এটি প্রচলিত ম্যাগনেটিক টেপের চেয়ে ধীরগতির, তবে একাধিক লেজার বিম ব্যবহারের মাধ্যমে এই গতি বাড়ানোর সুযোগ রয়েছে।


এআই গুগলের নতুন এআই অ্যালগরিদম টার্বোকোয়ান্ট নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে জল্পনাকল্পনা

এআই গুগলের নতুন এআই অ্যালগরিদম টার্বোকোয়ান্ট নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে জল্পনাকল্পনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দক্ষতা বাড়াতে নতুন একটি মেমোরি কমপ্রেশন অ্যালগরিদম তৈরি করছে গুগল। ‘টার্বোকোয়ান্ট’ নামের এই অ্যালগরিদম এআইয়ের কর্মক্ষমতা অক্ষুণ্ন রেখে মেমোরি ব্যবহারের পরিমাণ...

দীর্ঘদিন তথ্য সংরক্ষণের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে মাইক্রোসফট

দীর্ঘদিন তথ্য সংরক্ষণের নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে মাইক্রোসফট

হার্ডড্রাইভ বা ম্যাগনেটিক টেপ কয়েক বছরের মধ্যেই কার্যকারিতা হারায়, যার ফলে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যাওয়া ঠেকাতে বারবার কপি করে সংরক্ষণ করতে হয়। এ সমস্যা সমাধানে দীর্ঘদিন তথ্য সংরক্ষণের নতুন প্রযুক্তি...

পুরানো মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কবার্তা

পুরানো মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কবার্তা

পুরোনো সংস্করণের আইওএসে চলা আইফোন ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে অ্যাপল। যেকোনো সময় সাইবার হামলার আশঙ্কা থাকায় পুরোনো মডেলের আইফোন ব্যবহারকারীদের জরুরি সতর্কবার্তা পাঠিয়ে...

এপ্রিলে অর্থ লেনদেন–সুবিধা চালু করছে এক্স, যে সুবিধা পাওয়া যাবে

এপ্রিলে অর্থ লেনদেন–সুবিধা চালু করছে এক্স, যে সুবিধা পাওয়া যাবে

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের (সাবেক টুইটার) মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, এক্স হবে ‘সবকিছর অ্যাপ বা এভরিথিং অ্যাপ’। নিজের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রিয়...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক