শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

নওগাঁয় একুশে পরিষদের ফল উৎসব ও গীত-মঞ্জরি অনুষ্ঠিত

Sub Editor

১৩ জুন ২০২৬, ০৬:৫৯
নওগাঁয় একুশে পরিষদের ফল উৎসব ও গীত-মঞ্জরি অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি: আব্দুস শাকিম


দেশীয় ফল, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে নওগাঁয় ফল উৎসবের আয়োজন করেছে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


ফল উৎসবে প্রায় ২২ প্রজাতির দেশীয় ফলের মনোমুগ্ধকর প্রদর্শনী করা হয়। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, পেয়ারা ও জামরুলের পাশাপাশি লটকন, কামরাঙা, আতা, শরিফা, ডেউয়া, করমচা, কদবেল, বেল, সফেদা, আমড়া, বাতাবি লেবু, গাব, তাল ও বেতফলসহ নানা দেশীয় ফল স্থান পায় প্রদর্শনীতে। উৎসবে অংশগ্রহণকারীরা এসব ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি ফলগুলোর পুষ্টিগুণ সম্পর্কেও জানতে পারেন।


একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এম এম রাসেল বলেন, নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচিত করা এবং পুষ্টিগুণসম্পন্ন ফল খাওয়ার প্রতি আগ্রহী করে তোলাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য। একসঙ্গে এত বৈচিত্র্যময় দেশীয় ফলের প্রদর্শনী ও স্বাদ গ্রহণের সুযোগ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।


অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নওগাঁর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন ‘গীত-মঞ্জরি’ অনুষ্ঠিত হয়। দেশাত্মবোধক, লোকজ ও আধুনিক গানের পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। মাটির গান, দেশীয় ফলের সৌরভ এবং অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবটি এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।


একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী বলেন, দেশীয় সংস্কৃতি, প্রকৃতি ও ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে সংগঠনটি সারা বছর বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। নতুন প্রজন্মকে শিকড় ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করার মধ্য দিয়েই সাংস্কৃতিক চেতনার বিকাশ সম্ভব।


তিনি আরও জানান, এবারের ফল উৎসবের বিশেষ আকর্ষণ ছিল ফলের শৈল্পিক উপস্থাপনা। ঐতিহ্যবাহী মৃৎশিল্পের থালা, পাত্র ও বিভিন্ন সাজসজ্জার উপকরণ ব্যবহার করে ফলগুলো নান্দনিকভাবে প্রদর্শন করা হয়। এর মাধ্যমে দেশীয় ফলের বৈচিত্র্যের পাশাপাশি বাংলার হারিয়ে যেতে বসা মৃৎশিল্পের ঐতিহ্যও নতুনভাবে সবার সামনে তুলে ধরা হয়েছে।


ফল উৎসবে শহরের বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। আয়োজনটি দেশীয় ফল, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক