শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
জাতীয়

নতুন পে স্কেল ঘিরে বাড়ছে বৈষম্যের শঙ্কা, চাপে পড়তে পারে বেসরকারি খাত

Sub Editor

২১ মে ২০২৬, ০৫:৪৯
নতুন পে স্কেল ঘিরে বাড়ছে বৈষম্যের শঙ্কা, চাপে পড়তে পারে বেসরকারি খাত

প্রায় এক দশক পর দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকরের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়লেও বেসরকারি খাতের বিপুলসংখ্যক কর্মীর বেতন কাঠামোয় আপাতত কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।


অর্থনীতিবিদদের আশঙ্কা, এর ফলে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের মধ্যে ক্রয়ক্ষমতার পার্থক্য আরও বাড়তে পারে। একই সঙ্গে অতিরিক্ত সরকারি ব্যয়ের প্রভাবে বাজারে মূল্যস্ফীতির চাপও তৈরি হতে পারে বলে মনে করছেন তারা।


জানা গেছে, নতুন পে স্কেল এক ধাপে নয়, তিন অর্থবছরে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রথম দুই বছরে মূল বেতন ৫০ শতাংশ করে সমন্বয় করা হবে। তৃতীয় বছরে যুক্ত হবে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা।


এ লক্ষ্যে আসন্ন জাতীয় বাজেটে ৩০ হাজার কোটি টাকারও বেশি অতিরিক্ত বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটি এ বিষয়ে চূড়ান্ত সুপারিশ করবে বলে জানা গেছে।


খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেসরকারি চাকরিতে তুলনামূলক বেশি বেতন ও দ্রুত পদোন্নতির সুযোগ থাকায় দীর্ঘদিন ধরে অনেক তরুণ এই খাতের প্রতি আগ্রহী ছিলেন। তবে নতুন পে স্কেল কার্যকর হলে পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে।


চাকরিবিষয়ক প্ল্যাটফর্ম বিডিজবসের প্রধান নির্বাহী এবং ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, ২০১৫ সালের পর দীর্ঘ সময় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন কোনো পে স্কেল হয়নি। এই সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে বেতন বৃদ্ধি যৌক্তিক।


তবে তাঁর মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের প্রায় ৩৫ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।


তিনি বলেন, “এই বিপুল অর্থ বাজারে এলে মূল্যস্ফীতি আরও নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি রয়েছে।”


ফাহিম মাশরুরের মতে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো বর্তমানে অর্থনৈতিক মন্দা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে কর্মীদের প্রত্যাশিত বেতন-সুবিধা দিতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে বাজারে আবার মূল্যস্ফীতি বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।


বেসরকারি খাতের ওপর বাড়তে পারে চাপ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশের মোট কর্মসংস্থানের মাত্র ৫ থেকে ৭ শতাংশ সরকারি খাতে। অন্যদিকে ৯৩ শতাংশের বেশি মানুষ কাজ করছেন বেসরকারি, করপোরেট এবং অনানুষ্ঠানিক খাতে।


গত চার বছর ধরে দেশে গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৫ শতাংশের বেশি রয়েছে। একই সময়ে সরকারি কর্মীরা নিয়মিত বেতন বৃদ্ধি ও বিভিন্ন ভাতা পেলেও বেসরকারি খাতের অনেক প্রতিষ্ঠানে বেতন বৃদ্ধি সীমিত পর্যায়ে রয়েছে।


নতুন পে স্কেলে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা প্রায় ১৪২ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।


একটি বহুজাতিক প্রতিষ্ঠানের মধ্যম পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা উচ্চ হারে কর দিই। কিন্তু বাজারে গিয়ে দেখি সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা তুলনামূলক বেশি। এর সঙ্গে চাকরির নিরাপত্তা ও পেনশন সুবিধাও রয়েছে।”


অর্থনীতিবিদদের মতে, এই বৈষম্য মেধাবী তরুণদের সরকারি চাকরির দিকে আরও বেশি আকৃষ্ট করতে পারে। একই সঙ্গে বেসরকারি খাত দক্ষ জনবল ধরে রাখার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।


মূল্যস্ফীতির মনস্তাত্ত্বিক চাপের আশঙ্কা

বিশেষজ্ঞদের মতে, অতীতে সরকারি বেতন বৃদ্ধির ঘোষণার পর বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির নজির রয়েছে। ২০১৫ সালের অষ্টম পে স্কেলের পর বাড়িভাড়া ও নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। গত ছয় মাসের মধ্যে পাঁচ মাসেই মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি ছিল। অন্যদিকে একই সময়ে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১৬ শতাংশ।


বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুস্তফা কে. মুজেরি বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক হলেও এর ফলে বেসরকারি খাতের কর্মীরা অর্থনৈতিক ও মানসিক চাপে পড়তে পারেন।


তিনি বলেন, “দেশের অধিকাংশ কর্মসংস্থান যেখানে বেসরকারি খাতে, সেখানে দুই খাতের ক্রয়ক্ষমতার ব্যবধান সামাজিক বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে।”


তাঁর মতে, বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধি ঠেকাতে কঠোর তদারকি জরুরি। পাশাপাশি বেসরকারি খাতকে শক্তিশালী করতে কর সুবিধা, উৎপাদনশীল খাতে নীতিগত সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।


কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস এম নাজের হোসাইনও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি ব্যবসায়ীদের জন্য নতুন করে পণ্যের দাম বাড়ানোর অজুহাত তৈরি করতে পারে।


তিনি বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ার সুবিধা সীমিতসংখ্যক মানুষ পেলেও এর প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে পড়তে পারে। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের পাশাপাশি বাজার তদারকি আরও জোরদার করা প্রয়োজন।”


বিশেষজ্ঞদের মতে, সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন গুরুত্বপূর্ণ হলেও সেই উদ্যোগ যেন বৃহত্তর জনগোষ্ঠীর ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি না করে, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন

ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন

ভুটানে মাঝারির চেয়ে কিছুটা শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। রোববার রাতের এই ভূকম্পনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত কেঁপে ওঠে। হঠাৎ এই কম্পনে অনেক...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই আসামির বিরুদ্ধে...

স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ

স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ

জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে তুলতে সরকার একটি...

আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা

আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত মামলার রায় আজ রোববার বেলা ১১টার দিকে ঘোষণা করা হতে পারে।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক