শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
বিনোদন

নতুন সিনেমায় নাম লেখালেন সালমান, পরিচালনায় বংশী পাইদিপল্লি

Mishuk Howladar

৩০ মার্চ ২০২৬, ১৪:১৯
নতুন সিনেমায় নাম লেখালেন সালমান, পরিচালনায় বংশী পাইদিপল্লি

বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সালমান খান। ‘মাতৃভূমি’র পর এবার নিজের পরবর্তী সিনেমা ঘোষণা দিলেন তিনি। নতুন এই অ্যাকশন ড্রামাটি পরিচালনা করবেন দক্ষিণী জনপ্রিয় পরিচালক বংশী পাইডিপল্লি এবং প্রযোজনায় থাকছেন খ্যাতিমান প্রযোজক দিল রাজু।


সোমবার (৩০ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করে সালমান লেখেন, “দিল, দিমাগ, জিগার সে… ফ্রম থিস এপ্রিল”—যার মাধ্যমে নতুন এই প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সালমান, বংশী পাইডিপল্লি ও দিল রাজু। 


প্রযোজনা প্রতিষ্ঠান ‘শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস’-এর ব্যানারে নির্মিত হতে যাওয়া এই সিনেমাটি নাম এখনও ঠিক করা হয়নি।  আপাতত #এসভিসি৬৩ নামে বলা হচ্ছে এটিকে। নির্মাতাদের দাবি, সিনেমাটি হতে যাচ্ছে একটি বড় বাজেটের অ্যাকশন ড্রামা, যা দর্শকদের জন্য নিয়ে আসবে নতুন অভিজ্ঞতা। আগামী এপ্রিল থেকেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। 


পরিচালক বংশী পাইডিপল্লী এর আগে ‘মুন্না’, ‘বৃন্দাবনম’, ‘ইভাডু’ এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘মহার্শি’র মতো সফল সিনেমা নির্মাণ করেছেন। তামিল সুপারস্টার বিজয়ের ‘ভারিসু’ দিয়েও তিনি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিলেন। অন্যদিকে, দিল রাজু দীর্ঘদিন ধরে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক হিট সিনেমা প্রযোজনা করে নিজের অবস্থান শক্ত করেছেন।


এই পরিচালক-প্রযোজক জুটি এর আগেও একাধিক সফল সিনেমা উপহার দিয়েছে, তাই সালমানের সঙ্গে তাদের এই নতুন সহযোগিতা নিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। এদিকে, সালমান খান বর্তমানে ব্যস্ত তার আসন্ন যুদ্ধভিত্তিক সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে। এই  সিনেমায় তাকে দেখা যাবে একজন ভারতীয় সেনা কর্মকর্তার ভূমিকায়। সিনেমাটি এপ্রিলেই মুক্তির কথা ছিল, তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

'সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি' — 'মালিক' নিয়ে অকপট আরিফিন শুভ

'সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি' — 'মালিক' নিয়ে অকপট আরিফিন শুভ

ঈদুল আজহার চলচ্চিত্র বাজারে বেশ আলোচনার ঝড় তুলেছে পরিচালক সাইফ চন্দনের 'মালিক'। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে...

শাবনূরের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন পূর্ণিমা

শাবনূরের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন পূর্ণিমা

ঢালিউডের দুই প্রজন্মের দুই উজ্জ্বল নক্ষত্র — একজন নব্বইয়ের দশকে রূপালী পর্দা কাঁপানো সম্রাজ্ঞী শাবনূর, অন্যজন দুই দশকেরও বেশি সময় ধরে বড় পর্দা ও ওটিটি মাতানো গ্ল্যামার কন্যা পূর্ণিমা। চলচ্চিত্র...

জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

জনপ্রিয় মালায়ালম চলচ্চিত্র অভিনেতা সেলিম কুমার আর নেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা শনিবার রাত ১০টার দিকে ভারতের কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ১০ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’। প্রাগৈতিহাসিক সময়ের পরিচিত চরিত্র ম্যানি, সিড ও ডিয়েগোকে নিয়ে নির্মিত এই সিরিজের ষষ্ঠ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক