শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

পদ হারানো সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

Sub Editor

২৫ মে ২০২৬, ০৭:০২
পদ হারানো সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী অস্থির পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করা সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অধ্যাপক ড. এম জুবায়দুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।


রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে খুরশীদ আলমকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।


এর আগে একই দিন বিকেলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান গভর্নরের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ২৩ জুলাই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন।


২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরে বিক্ষোভ শুরু হয়। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া গভর্নর ও চার ডেপুটি গভর্নরের পদত্যাগ দাবিতে কর্মকর্তারা আন্দোলনে নামেন। একপর্যায়ে চাপের মুখে মো. খুরশীদ আলম এবং অপর ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান পদত্যাগ করতে বাধ্য হন।


নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সরকারের সময় থেকেই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।


এদিকে ব্যাংকটির পূর্ববর্তী দখলদার ও অভিযুক্ত লুটপাটকারীরা যাতে পুনরায় প্রভাব বিস্তার করতে না পারে, সে দাবিতে গ্রাহকদের একটি অংশ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন। এই পরিস্থিতিতে রোববার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিচালনা পর্ষদের নির্ধারিত সভা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।


ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খানের পদত্যাগের বিষয়টিও আলোচনায় ছিল।


তবে নিজের পদত্যাগের খবর নাকচ করেছেন ওমর ফারুক খান। সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি পদত্যাগ করি নাই।” এর বেশি কিছু না বলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


এর আগে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। তখন ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাঁর ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

ঢাকা, ২৬ আগস্ট: নিত্যপণ্যের বাড়তি বাজারে ফার্মের ডিমের দাম অস্বাভাবিক চড়া থাকায় প্রোটিনের দৈনিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। গত দুই সপ্তাহ ধরে রাজধানীর খুচরা বাজারগুলোতে...

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: দেশে সর্বোচ্চ ৩৭৫ সিসি (কিউবিক সেন্টিমিটার) ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ তৈরি (সিবিইউ) মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি করেছে সরকার। পূর্বের...

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

অর্থনীতি ডেস্ক: কিছুতেই দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক...

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

অর্থনীতি ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘গোলাপি বাস’ সেবার পরিসর আরও বড় করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্পূর্ণ নারী পরিচালিত এই সেবাকে ছড়িয়ে দিতে এবং পরিবেশবান্ধব...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক