শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
প্রযুক্তি

পুরানো মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কবার্তা

Mishuk Howladar

৩০ মার্চ ২০২৬, ১৪:৪৫
পুরানো মডেলের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কবার্তা

পুরোনো সংস্করণের আইওএসে চলা আইফোন ব্যবহারকারীরা সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন বলে সতর্ক করেছে অ্যাপল। যেকোনো সময় সাইবার হামলার আশঙ্কা থাকায় পুরোনো মডেলের আইফোন ব্যবহারকারীদের জরুরি সতর্কবার্তা পাঠিয়ে দ্রুত সর্বশেষ সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ‘করুনা’ এবং ‘ডার্কসোর্ড’ নামের দুটি নতুন আইওএস এক্সপ্লয়েট কিট বা হ্যাকিং টুলের সন্ধান পেয়েছে অ্যাপল। এসব কিট ব্যবহার করে পুরোনো মডেলের আইফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে বিভিন্ন হ্যাকার গোষ্ঠী। করুনা এক্সপ্লয়েট কিটটি আইওএস ১৩ থেকে ১৭.২.১ সংস্করণে চলা আইফোনে সাইবার হামলা চালাতে পারে। অন্যদিকে আইওএস ১৮.৪ থেকে ১৮.৭ সংস্করণে চলা আইফোনে সাইবার হামলা চালাতে পারে ডার্কসোর্ড কিটটি।

এসব হ্যাকিং টুল কীভাবে অপরাধীদের হাতে পৌঁছাল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গবেষকদের ধারণা, বর্তমানে ব্যবহৃত জিরো-ডে এক্সপ্লয়েটগুলো কেনাবেচার জন্য অনলাইন মার্কেট গড়ে উঠেছে। এর ফলে এক সময় যা শুধু বিভিন্ন দেশের সরকার বা বিশেষায়িত গোষ্ঠীর নাগালে ছিল, তা এখন সাধারণ সাইবার অপরাধীদের হাতেও চলে যাচ্ছে। এটি সাধারণ আইফোন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি করেছে।


যেসব ব্যবহারকারী আইওএসের সর্বশেষ সংস্করণে হালনাগাদ করতে পারবেন না, তাদের ‘লকডাউন মোড’ চালু করার পরামর্শ দিয়েছে অ্যাপল। ২০২২ সালে চালু হওয়া এই নিরাপত্তা সুবিধাটি আইওএস ১৬ এবং পরবর্তী সংস্করণে পাওয়া যায়, যা ক্ষতিকর ওয়েব কনটেন্ট থেকে আইফোনকে নিরাপদে রাখে। এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, লকডাউন মোড চালু আছে এমন কোনো অ্যাপল যন্ত্রে এখন পর্যন্ত কোনো স্পাইওয়্যার সফলভাবে হামলা চালাতে পারেনি।


বাংলাদেশের বাজারে নতুন উদ্যমে ফিরল হুয়াওয়ে, একসঙ্গে ১৩টি পণ্য উন্মোচন

বাংলাদেশের বাজারে নতুন উদ্যমে ফিরল হুয়াওয়ে, একসঙ্গে ১৩টি পণ্য উন্মোচন

নতুন রূপে বাংলাদেশের প্রযুক্তি বাজারে ফিরে এসেছে চীনা শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড হুয়াওয়ে। স্মার্টফোন, ট্যাবলেট, ওয়্যারেবল ও অডিও ডিভাইসসহ একসঙ্গে তেরোটি নতুন পণ্য উন্মোচনের মধ্য দিয়ে দেশে ডিভাইস...

চ্যাটজিপিটির ‘লকডাউন মোড’ কী, কারা পাবেন সবচেয়ে বেশি সুবিধা?

চ্যাটজিপিটির ‘লকডাউন মোড’ কী, কারা পাবেন সবচেয়ে বেশি সুবিধা?

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ব্যবহারের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি ব্যক্তিগত তথ্য চ্যাটবটের সঙ্গে শেয়ার...

অ্যাপলকে চ্যালেঞ্জ জানিয়ে ডেলের নতুন সাশ্রয়ী ল্যাপটপ

অ্যাপলকে চ্যালেঞ্জ জানিয়ে ডেলের নতুন সাশ্রয়ী ল্যাপটপ

প্রিমিয়াম ডিজাইনের সাশ্রয়ী ল্যাপটপ বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল। নতুন এই মডেলের নাম ‘ডেল এক্সপিএস ১৩’। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অ্যাপলের জনপ্রিয় ম্যাকবুক নিও সিরিজের সঙ্গে...

লোডশেডিংয়ে স্বস্তি পেতে আইপিএস নাকি ইউপিএস—কোনটি হবে সেরা সমাধান?

লোডশেডিংয়ে স্বস্তি পেতে আইপিএস নাকি ইউপিএস—কোনটি হবে সেরা সমাধান?

তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং এখন নিত্যদিনের বাস্তবতা। এতে ঘরের কাজ, পড়াশোনা কিংবা বাসা থেকে অফিসের কাজ—সবকিছুই ব্যাহত হয়। নিরবচ্ছিন্ন বিদ্যুতের চাহিদা মেটাতে সাধারণত দুটি বিকল্প সামনে আসে—আইপিএস ও...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক