শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
খেলা

ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল, দ্রুত ব্যবধান কমাচ্ছে ফ্রান্স

Sub Editor

১৬ মে ২০২৬, ০৭:৩৪
ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল, দ্রুত ব্যবধান কমাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। ২০২৬ ফুটবল বিশ্বকাপে দলটি আবারও শিরোপা জিততে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে অনেকের মধ্যেই। বর্তমান ফর্ম বিবেচনায় সমর্থক ও বিশ্লেষকদের একাংশও খুব বেশি আত্মবিশ্বাসী নন।


তবে জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সে প্রশ্ন থাকলেও বিশ্ব ফুটবলে খেলোয়াড় সরবরাহের ক্ষেত্রে নিজেদের অবস্থান এখনো শক্তভাবেই ধরে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরি বিশ্বের ১৩৫টি পেশাদার লিগের তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের লিগে সবচেয়ে বেশি ফুটবলার খেলছে ব্রাজিল থেকে।


প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের লিগে খেলছেন ১ হাজার ৪৫৫ জন ব্রাজিলিয়ান ফুটবলার। গত বছরও একই তালিকায় শীর্ষে ছিল ব্রাজিল। সে সময় বিদেশি লিগে খেলেছিলেন দেশটির ১ হাজার ৪১৮ জন ফুটবলার।


যদিও তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল, তবে দ্রুত তাদের কাছাকাছি চলে আসছে ফ্রান্স। বর্তমানে বিদেশের বিভিন্ন লিগে খেলছেন ১ হাজার ২৭৫ জন ফরাসি ফুটবলার। গত পাঁচ বছরে ফ্রান্সের খেলোয়াড় রপ্তানির হার বেড়েছে ৩৫ শতাংশ।


তালিকার তৃতীয় স্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেশটির ১ হাজার ১৬ জন ফুটবলার বর্তমানে বিদেশি লিগে খেলছেন। গত বছরও ব্রাজিল, ফ্রান্স ও আর্জেন্টিনা—এই তিন দেশই ছিল তালিকার প্রথম তিন স্থানে।


তবে শীর্ষ তিন দেশের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছে ফ্রান্স। চলতি বছরে তাদের বিদেশে খেলা ফুটবলারের সংখ্যা বেড়েছে ৮৬ জন।


প্রতিবেদনে আরও দেখা গেছে, খেলোয়াড় রপ্তানিতে উল্লেখযোগ্য উন্নতি করেছে পর্তুগাল, স্পেন এবং নাইজেরিয়াও। গত কয়েক বছরে পর্তুগালের ফুটবলার রপ্তানি বেড়েছে ৬৬ শতাংশ। অন্যদিকে স্পেন ও নাইজেরিয়ার ক্ষেত্রে এই প্রবৃদ্ধির হার ৬০ শতাংশ।


বিশ্লেষকদের মতে, বিশ্ব ফুটবলের বাজার এখন আগের তুলনায় অনেক বেশি উন্মুক্ত হয়ে উঠেছে। ২০২১ সাল থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় রপ্তানিকারী শীর্ষ ৫০ দেশের মধ্যে মাত্র ৯টি দেশের ক্ষেত্রে বিদেশে খেলতে যাওয়া ফুটবলারের সংখ্যা কমেছে।


এর মধ্যে সবচেয়ে বড় পতন দেখা গেছে সার্বিয়ার ক্ষেত্রে। ২০২১ সালের তুলনায় দেশটির ফুটবলার রপ্তানি ১২ শতাংশ কমেছে।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিলের খেলোয়াড়দের সবচেয়ে বড় গন্তব্য এখন পর্তুগালের বিভিন্ন লিগ। ভাষাগত ও সাংস্কৃতিক মিলকে এর অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে।


অন্যদিকে বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক বাজারে আর্জেন্টাইন ফুটবলারদের চাহিদাও বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

বিশ্বকাপে আবারও দূর যাওয়ার স্বপ্ন মরক্কোর, আশাবাদী কিংবদন্তি নায়বেত

বিশ্বকাপে আবারও দূর যাওয়ার স্বপ্ন মরক্কোর, আশাবাদী কিংবদন্তি নায়বেত

আসন্ন বিশ্বকাপে মরক্কো দলকে নিয়ে দারুণ আশাবাদী দেশটির কিংবদন্তি সাবেক ডিফেন্ডার নুরেদ্দিন নায়বেত। তাঁর বিশ্বাস, গত কাতার আসরে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো আশরাফ হাকিমির দল এবারও প্রতিযোগিতায়...

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েসলি, দলে এলেন মিডফিল্ডার এডারসন

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েসলি, দলে এলেন মিডফিল্ডার এডারসন

স্বপ্নের প্রথম বিশ্বকাপ খেলার আগেই নিষ্ঠুর বাস্তবতার মুখে পড়লেন ব্রাজিলের তরুণ ডিফেন্ডার ওয়েসলি। মিসরের বিপক্ষে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন এই ফুলব্যাক। বেঞ্চে...

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার

বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব সামলানোর পর এবার নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত...

নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ

নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।শুরু থেকেই...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক