শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

বটিয়াঘাটায় সংখ্যালঘু পরিবারের দোকান দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

Sub Editor

১৯ মে ২০২৬, ১৪:১৮
বটিয়াঘাটায় সংখ্যালঘু পরিবারের দোকান দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 


খুলনার বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের গাঙ্গের গোড়া এলাকায় এক সংখ্যালঘু পরিবারের দোকান জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন।


অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা নিত্যানন্দ মহালদার দীর্ঘদিন ধরে “মেসার্স গোসাই এন্টারপ্রাইজ” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। ওই প্রতিষ্ঠানে কিটনাশক, হার্ডওয়্যার, কসমেটিকস, ইলেকট্রনিক্স, ফটোকপি, লেমিনেশন ও স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালিত হয়ে আসছে।


ভুক্তভোগীর অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্ট তার দোকানের বারান্দা ভাঙচুরের চেষ্টা করা হলে স্থানীয় লোকজন বাধা দিলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। পরে ৮ আগস্ট রাতে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতির বাবা রাজ্জাক সরদার দোকান দখলের উদ্দেশ্যে লুটপাট চালান বলে অভিযোগ করা হয়।


নিত্যানন্দ মহালদার জানান, সে সময় তিনি সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিলে ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ঘটনার সত্যতা পায়। পরে বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান আসলামের মাধ্যমে মীমাংসার কথা থাকলেও তা আর বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে বিচারকার্যের দায়িত্ব জাহিদুলের ওপর দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।


এদিকে চলতি বছরের ১২ এপ্রিল অভিযুক্তরা তার জায়গার ওপর মাটি ফেলে দখলের চেষ্টা চালায় বলে দাবি করেন নিত্যানন্দ। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে গালিগালাজ করা হয়। পরে তিনি বটিয়াঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই রুইল ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটে বাধা দেন।


ভুক্তভোগী আরও জানান, পরে থানায় বসাবসির সময় বটিয়াঘাটা থানার ওসি রাজ্জাক সরদারকে উদ্দেশ্য করে বলেন, “আপনি যদি ওই জায়গায় যেতে চান, তাহলে তার ক্রয়কৃত এক লাখ টাকা ফেরত দিয়ে যাবেন।”


অভিযোগে আরও বলা হয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শ্রী ব্রজেন ঢালী বিষয়টি জানার পর দলের সদস্য সচিব মো. আজাদের ওপর মীমাংসার দায়িত্ব দেন। তিনি নিত্যানন্দের টাকা বুঝিয়ে দিয়ে পরে ঘর নির্মাণের নির্দেশ দিলেও তা মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।


ভুক্তভোগী পরিবারের দাবি, প্রভাবশালীরা পুলিশকে ম্যানেজ করে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে এবং তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। এ ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান তারা।


এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক