শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
রাজনীতি

বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

Sub Editor

১৭ মে ২০২৬, ০৭:২২
বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

বাংলাদেশের বিরুদ্ধে বিভাজন সৃষ্টিকারী বা উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারের প্রতি তিনি বলেন, দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে দায়িত্বশীল অবস্থান গ্রহণ জরুরি।


তিনি বলেন, বর্তমানে বাংলাদেশকে ঘিরে যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে, সেগুলো দুই দেশের পারস্পরিক সম্পর্কের জন্য ইতিবাচক নয়।


শনিবার ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র। প্রতিবেশীদের সঙ্গে বিরোধে জড়িয়ে নয়, বরং সুসম্পর্কের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পক্ষপাতী বাংলাদেশ। তবে সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


তিনি সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব ঘটনা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার যদি সত্যিকার অর্থে সুসম্পর্ক চায়, তাহলে তাদের বক্তব্য ও আচরণের মধ্যেই সেই আন্তরিকতার প্রতিফলন থাকতে হবে।


আসন্ন ২০২৬ সালের ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থ, জনগণের অধিকার এবং নদীর ন্যায্য হিস্যা নিশ্চিত করতে এখন দল-মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। এটি কোনো নির্দিষ্ট দল বা সরকারের বিষয় নয়, বরং দেশের অস্তিত্ব ও স্বার্থের প্রশ্ন।


মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্তর্জাতিক চক্রান্ত ও আধিপত্যবাদের বিরুদ্ধে একটি জাতিকে কীভাবে সংগঠিত হয়ে দাঁড়াতে হয়, ফারাক্কা লংমার্চ তার শক্তিশালী উদাহরণ।


এ সময় ঐতিহাসিক ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, সরকার যথাসময়ে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় চাপ সৃষ্টির পাশাপাশি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের লবণাক্ততাসহ পরিবেশগত বিভিন্ন সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া খাল খনন কর্মসূচি নতুন পরিকল্পনায় আবারও চালু করা হয়েছে। এর মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করা সম্ভব হবে।


মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করে দেখিয়ে দিয়েছে যে তারা ধর্মান্ধতা, উগ্রবাদ এবং সাম্প্রদায়িক রাজনীতিকে সমর্থন করে না। বাংলাদেশের মৌলিক চেতনা ও জাতীয় সত্ত্বাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।


তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসীম উদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

10:26 AM বিল্লাল হত্যাকাণ্ড: যুবদল নেতা বাবু বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

10:26 AM বিল্লাল হত্যাকাণ্ড: যুবদল নেতা বাবু বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

রাজধানীর মৌচাকে সালিশের ভিড়ে ছুরিকাঘাতে হত্যার শিকার হওয়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের (৫৭) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রমনা থানা যুবদলের...

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা অবিলম্বে...

আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, শিগগিরই সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ...

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

ভারতের পক্ষ থেকে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, এ ধরনের পুশইনের ঘটনা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক