শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
রাজনীতি

বিকেলে দল ছাড়ার ইঙ্গিত, রাতে এনসিপি নেতা আমিরুল বহিষ্কার

Sub Editor

১৮ মে ২০২৬, ০৭:০০
বিকেলে দল ছাড়ার ইঙ্গিত, রাতে এনসিপি নেতা আমিরুল বহিষ্কার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রোববার রাতে এ সিদ্ধান্ত জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে দলটি।


তবে এর কয়েক ঘণ্টা আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দলের সঙ্গে আর সম্পৃক্ত না থাকার কথা জানিয়েছিলেন আমিরুল ইসলাম। তাঁর ওই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।


দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমিরুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং একই সঙ্গে সতর্কও করা হয়। কিন্তু সেই সতর্কবার্তার পরও তিনি পুনরায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন, যা সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা বিধির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়েছে।


এতে আরও বলা হয়, বিষয়টি পুনরায় পর্যালোচনার পর দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাঁকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব পদ থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে।







এর আগে রোববার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আমিরুল ইসলাম লিখেছিলেন, গত বছরের জুনে এনসিপির প্রাথমিক লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি আস্থা রেখে মধ্যপন্থি রাজনৈতিক শক্তি হিসেবে দলটিতে যোগ দিয়েছিলেন।

তিনি দাবি করেন, নির্বাচনকেন্দ্রিক সময়ে ডানপন্থি জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত তাঁর আগ্রহে প্রভাব ফেলে। যদিও শুরুতে তিনি এটিকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখেছিলেন এবং জোট থেকে দূরত্ব বজায় রেখেই দলের কার্যক্রমে সক্রিয় থাকার চেষ্টা করেছিলেন।

পোস্টে তিনি আরও লেখেন, নির্বাচনের পর দলীয় কার্যক্রমে ডানপন্থি প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে বলে তিনি মনে করেছেন। এর ফলে গত দুই মাস তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখেন এবং দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্রও জমা দেন।

আমিরুলের ভাষ্য অনুযায়ী, দলের একজন শীর্ষ নেতা তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছিলেন। তবে দলের বর্তমান কর্মকাণ্ডে নিজের প্রত্যাশার প্রতিফলন দেখতে না পাওয়ায় এবং দলীয় রণনীতি ও কৌশল নিয়ে মতপার্থক্য বাড়তে থাকায় তাঁর পক্ষে দলে থাকা আর সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি এনসিপির প্রতি শুভকামনা জানিয়ে বিদায় বার্তা দেন।

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি

জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতারা। একই সঙ্গে তারা অবিলম্বে...

আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, শিগগিরই সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ...

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের

ভারতের পক্ষ থেকে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, এ ধরনের পুশইনের ঘটনা...

এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী

এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে চলতি মৌসুমে হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী এবার ডেঙ্গুর ভয়াবহ রূপ দেখা দিতে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক