শীর্ষ সংবাদ
'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা|গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ নিষিদ্ধ: হাইকোর্টের ঐতিহাসিক রায়|মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস, ধীরে ধীরে উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার
অর্থনীতি

বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফেরাতে চট্টগ্রামে গড়ে উঠছে গার্মেন্টস জোন

Sub Editor

১০ মে ২০২৬, ০৬:২৬
বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফেরাতে চট্টগ্রামে গড়ে উঠছে গার্মেন্টস জোন

বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ডগুলোর অর্ডার পুনরায় আকর্ষণ করতে চট্টগ্রামে বহুতল ভবনভিত্তিক আধুনিক গার্মেন্টস জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। প্রাথমিকভাবে নগরীর চারটি এলাকায় এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় অন্তত ২৫টি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করতে এসব বহুতল ভবনে আধুনিক শিল্পকারখানার সব ধরনের সুবিধা রাখা হবে। ফ্লোর স্পেসের পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস, জেনারেটর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো থাকবে সমন্বিতভাবে। ইতোমধ্যে জমি বরাদ্দের জন্য জেলা প্রশাসনের কাছে আবেদনও করেছে বিজিএমইএ।


মূলত হারিয়ে যাওয়া আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অর্ডার পুনরুদ্ধার এবং চট্টগ্রামের তৈরি পোশাক খাতকে নতুন করে গতিশীল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, মুরাদপুর, বায়েজিদ, বহদ্দারহাট ও আগ্রাবাদ এলাকায় পরীক্ষামূলকভাবে কয়েকটি বহুতল ভবন নির্মাণ করা হবে। প্রতিটি ভবনের প্রতিটি তলায় থাকবে পৃথক কারখানা।


বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে আন্তর্জাতিক মানসম্পন্ন কমপ্লায়েন্ট ভবন নির্মাণ করা হবে। জেনারেটরসহ বিভিন্ন কমন সুবিধার ব্যয় যৌথভাবে বহন করা হবে। বর্তমানে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে।


তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নে উদ্যোক্তাদের জন্য ১০ বছরের স্বল্পসুদে ঋণের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ব্যাংক যুক্ত হলে ঋণের মেয়াদ ১৫ বছর পর্যন্ত বাড়তে পারে। এতে উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ আরও সহজ হবে। পাশাপাশি কারখানা পরিচালনার সময় ভাড়ার অর্থ ধীরে ধীরে ডাউন পেমেন্টের সঙ্গে সমন্বয় হবে এবং নির্দিষ্ট সময় পর ভবনের মালিকানা উদ্যোক্তাদের কাছে হস্তান্তর করা হবে।


পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ছয়তলা ভবনের কার্যকর কর্মপরিসর হবে অন্তত ৩০ হাজার বর্গফুট। প্রতিটি কারখানায় ন্যূনতম ৬০০ থেকে সর্বোচ্চ ১ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ লক্ষ্য সামনে রেখে প্রতিটি জোনের জন্য ৩ থেকে ৫ একর জমি বরাদ্দ চাওয়া হয়েছে।


বিজিএমইএর সহসভাপতি মো. রফিক চৌধুরী বলেন, পাঁচ থেকে সাতটি কারখানা একসঙ্গে আধুনিক ভবনে স্থানান্তর করা গেলে শ্রমিকসংখ্যা কয়েক গুণ বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে বড় আন্তর্জাতিক ব্র্যান্ডের অর্ডার নেওয়ার সক্ষমতাও তৈরি হবে, যা বর্তমানে অনেক কারখানার নেই।


তিনি বলেন, উন্নত ব্র্যান্ডের কাজ পাওয়া গেলে উৎপাদনের ভালো মূল্য নিশ্চিত হবে। এতে নতুন উদ্যোক্তাও তৈরি হবে। বর্তমানে চট্টগ্রামে প্রায় ৩০০ কারখানা থাকলেও ভবিষ্যতে এ সংখ্যা ৫০০ থেকে ৭০০-তে উন্নীত হতে পারে বলে আশা করছেন তিনি।


বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম তৈরি পোশাক রপ্তানি শুরু হয়েছিল চট্টগ্রাম থেকেই। তবে বিভিন্ন সংকটের কারণে গত চার দশকে এ খাতের অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে কমেছে। একসময় দেশের মোট পোশাক রপ্তানির প্রায় ৪০ শতাংশ চট্টগ্রাম থেকে হলেও বর্তমানে তা নেমে এসেছে প্রায় ৯ শতাংশে। একই সময়ে বন্ধ হয়ে গেছে অন্তত ২০০ কারখানা।


বিজিএমইএর পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে দেশের মোট রপ্তানিতে চট্টগ্রামের অবদান প্রায় ১০ থেকে ১২ শতাংশ। বন্দরকেন্দ্রিক অবস্থানের কারণে রপ্তানিমুখী শিল্পের জন্য চট্টগ্রাম এখনো সবচেয়ে সম্ভাবনাময় অঞ্চলগুলোর একটি।


বর্তমানে চট্টগ্রামে দুটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় চার শতাধিক গার্মেন্টস কারখানা চালু রয়েছে। এসব কারখানায় সরাসরি প্রায় আট লাখ শ্রমিক কাজ করছেন। চট্টগ্রাম থেকে বছরে তৈরি পোশাক রপ্তানি আয় হয় প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার।

ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত

ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত

দেশের ব্যাংকিং খাতে নারীদের জন্য আলাদা আর্থিক সেবার পরিধি বাড়ছে। সেই ধারাবাহিকতায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ‘ওমেন ব্যাংকিং’ সেবার আওতায় নারীরা এখন ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য সর্বোচ্চ চার কোটি...

দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ

কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাজারে ডলারের সরবরাহ বাড়ায় চলতি সপ্তাহে টানা দুই দিন ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ...

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা প্রকৃত কোনো সংস্কার ছিল না।...

বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফেরাতে চট্টগ্রামে গড়ে উঠছে গার্মেন্টস জোন

বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফেরাতে চট্টগ্রামে গড়ে উঠছে গার্মেন্টস জোন

বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ডগুলোর অর্ডার পুনরায় আকর্ষণ করতে চট্টগ্রামে বহুতল ভবনভিত্তিক আধুনিক গার্মেন্টস জোন গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি। প্রাথমিকভাবে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক