শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
খেলা

বিসিবির ভোটার তালিকায় জায়গা পেলেন যাঁরা, আলোচনায় সাবেক ক্রিকেটারদের উপস্থিতি

Sub Editor

১৮ মে ২০২৬, ০৬:৩৬
বিসিবির ভোটার তালিকায় জায়গা পেলেন যাঁরা, আলোচনায় সাবেক ক্রিকেটারদের উপস্থিতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালসহ দেশের বেশ কয়েকজন সাবেক জাতীয় ক্রিকেটার জায়গা পেয়েছেন।


ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের প্রতিনিধি হিসেবে ভোটার হয়েছেন তামিম ইকবাল। অন্যদিকে সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে ভোটার হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ তালিকায় আরও রয়েছেন শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং খালেদ মাহমুদ সুজন।


সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নাজিম উদ্দিন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ ও মাজহার উদ্দিন।


এই তালিকায় থাকা কয়েকজন বর্তমানে বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও রয়েছেন। হাবিবুল বাশার সুমন, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী বর্তমান নির্বাচক প্যানেলের সঙ্গে যুক্ত আছেন। গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর চলতি বছরের মার্চে প্রধান নির্বাচকের দায়িত্ব নেন হাবিবুল বাশার সুমন।


এছাড়া আবাহনী লিমিটেডের প্রতিনিধি হিসেবে ভোটার হয়েছেন ফাহিম সিনহা, যিনি বর্তমানে অ্যাডহক কমিটির গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির দায়িত্বে রয়েছেন। আজাদ স্পোর্টিং ক্লাব ও এক্সিউম ক্রিকেটার্সের প্রতিনিধি হিসেবে ভোটার হয়েছেন মির্জা ইয়াসির আব্বাস ও ইসরাফিল খসরু।


বর্তমানে বিসিবির অর্থ ও কল্যাণ বিভাগের দায়িত্ব পালন করছেন ইসরাফিল খসরু। অন্যদিকে মির্জা ইয়াসির আব্বাস ফিন্যান্স ও লজিস্টিকস বিভাগের সঙ্গে যুক্ত আছেন। টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদীন নান্নু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।


গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেখানে অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। ওই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয় তামিম ইকবালকে। আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


ভোটার তালিকায় থাকা সাবেক ক্রিকেটাররা

তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন, মিনহাজুল আবেদীন নান্নু, নাজিম উদ্দিন, নাফিস ইকবাল, শামসুর রহমান শুভ, তালহা জুবায়ের, নাঈম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন, ডলার মাহমুদ এবং মাজহার উদ্দিন।

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েসলি, দলে এলেন মিডফিল্ডার এডারসন

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ওয়েসলি, দলে এলেন মিডফিল্ডার এডারসন

স্বপ্নের প্রথম বিশ্বকাপ খেলার আগেই নিষ্ঠুর বাস্তবতার মুখে পড়লেন ব্রাজিলের তরুণ ডিফেন্ডার ওয়েসলি। মিসরের বিপক্ষে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন এই ফুলব্যাক। বেঞ্চে...

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার

বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার

বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব সামলানোর পর এবার নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত...

নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ

নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।শুরু থেকেই...

হন্ডুরাস ম্যাচের আগে মেসিকে নিয়ে স্বস্তির বার্তা দিলেন স্কালোনি

হন্ডুরাস ম্যাচের আগে মেসিকে নিয়ে স্বস্তির বার্তা দিলেন স্কালোনি

বিশ্বকাপের মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র ৫ দিন। মাঠের লড়াই শুরুর ঠিক আগমুহূর্তে আর্জেন্টাইন সমর্থকদের মনে স্বস্তির সুবাতাস বইয়ে দিলেন কোচ লিওনেল স্কালোনি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অবশেষে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক