শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

ভিডিও ভাইরাল ইস্যুতে শ্যামনগরে বিক্ষোভ,এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি, কুশপুত্তলিকা দাহ

Sub Editor

২২ জুলাই ২০২৬, ১৪:৪৯
ভিডিও ভাইরাল ইস্যুতে শ্যামনগরে বিক্ষোভ,এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি, কুশপুত্তলিকা দাহ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:


ভিডিও ভাইরালকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে "শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ"।


বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় শ্যামনগর বাসস্টপ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, এতে বিপুল সংখ্যক নারীও অংশগ্রহণ করেন।


সমাবেশে বক্তারা সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে উত্থাপিত অভিযোগের তীব্র সমালোচনা করেন এবং একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেন। তারা অবিলম্বে তাঁর পদত্যাগ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


পরে বিক্ষোভকারীরা সংসদ সদস্যের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।


প্রতিবাদকারীরা বলেন, জনপ্রতিনিধিদের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তাই আলোচিত ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সত্য উদঘাটন এবং দায় প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।


উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত সংসদ সদস্যের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই বিষয়টি অভিযোগ হিসেবে বিবেচ্য।

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির সদ্য নিযুক্ত চার...

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর স্মৃতি ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন তাঁর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক