শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
বিনোদন

ভোটের মাঠে কি চমক দিতে চলেছেন বিজয়?

Mishuk Howladar

৩০ এপ্রিল ২০২৬, ১৩:৩১
ভোটের মাঠে কি চমক দিতে চলেছেন বিজয়?

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে। তার আগেই প্রকাশিত এক্সিট পোল ঘিরে জমে উঠেছে রাজনৈতিক উত্তেজনা। বেশিরভাগ এক্সিট পোল যেখানে ডিএমকে জোটের ফেরার ইঙ্গিত দিচ্ছে, সেখানে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা দেখাচ্ছে ভিন্ন ছবি অভিনেতা বিজয়ের দল টিভিকে দিতে পারে বড় চমক।


মোট ২৩৪টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার পূর্বাভাস অনুযায়ী, বিজয়ের দল টিভিকে পেতে পারে ৯৮ থেকে ১২০টি আসন যা তাদের সংখ্যাগরিষ্ঠতার একেবারে দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এই পূর্বাভাস সত্যি হলে, প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই সরকার গঠন করতে পারেন ‘থালাপতি’ বিজয়।


একই সমীক্ষায় ডিএমকে জোটকে দেয়া হয়েছে ৯২ থেকে ১১০টি আসন, আর এআইএডিএমকে জোট পেতে পারে ২২ থেকে ৩২টি আসন। ভোট শেয়ারের দিক থেকেও টিভিকে ও ডিএমকে প্রায় সমান অবস্থানে রয়েছে বলে ইঙ্গিত মিলেছে।


এবারের নির্বাচনে বিজয়ের দল টিভিকে একাই সব আসনে প্রার্থী দিয়েছে। নির্বাচনী প্রচারে তিনি একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে আলোচিত বিয়ের সময় নারীদের ৮ গ্রাম সোনা দেওয়ার ঘোষণা। ভোটের আগে তিনি শিরডির সাই মন্দিরেও প্রার্থনা করেন, আর তার জনসভাগুলোতেও দেখা গেছে বিশাল ভিড়।


তবে সব এক্সিট পোল একই কথা বলছে না। কিছু সমীক্ষা আবার টিভিকেকে মাত্র ১০ থেকে ২০টি আসন দিচ্ছে। ফলে শেষ পর্যন্ত কী হতে যাচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত। অন্যদিকে ‘পোল অব পোলস’ বলছে, তামিলনাড়ুর রাজনীতিতে এবারও ডিএমকের দিকেই পাল্লা ভারী থাকতে পারে। তবে নতুন শক্তি হিসেবে বিজয়ের টিভিকে যে সমীকরণ বদলে দিয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

'সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি' — 'মালিক' নিয়ে অকপট আরিফিন শুভ

'সুযোগটা এসেছিল, সৎ ব্যবহার করেছি' — 'মালিক' নিয়ে অকপট আরিফিন শুভ

ঈদুল আজহার চলচ্চিত্র বাজারে বেশ আলোচনার ঝড় তুলেছে পরিচালক সাইফ চন্দনের 'মালিক'। ছবিটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে...

শাবনূরের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন পূর্ণিমা

শাবনূরের প্রতি আবেগঘন শ্রদ্ধা জানালেন পূর্ণিমা

ঢালিউডের দুই প্রজন্মের দুই উজ্জ্বল নক্ষত্র — একজন নব্বইয়ের দশকে রূপালী পর্দা কাঁপানো সম্রাজ্ঞী শাবনূর, অন্যজন দুই দশকেরও বেশি সময় ধরে বড় পর্দা ও ওটিটি মাতানো গ্ল্যামার কন্যা পূর্ণিমা। চলচ্চিত্র...

জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

জনপ্রিয় মালায়ালম চলচ্চিত্র অভিনেতা সেলিম কুমার আর নেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেতা শনিবার রাত ১০টার দিকে ভারতের কেরালার কোচির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস...

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ১০ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘আইস এজ’। প্রাগৈতিহাসিক সময়ের পরিচিত চরিত্র ম্যানি, সিড ও ডিয়েগোকে নিয়ে নির্মিত এই সিরিজের ষষ্ঠ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক