শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
সারাদেশ

ময়না রিসোর্টকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ

Sub Editor

১৪ জুন ২০২৬, ০৬:০১
ময়না রিসোর্টকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:


বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় নির্মাণাধীন ময়না শিশু পার্ক ও রিসোর্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সাতলা ব্রিজের নিচে একতা বাজার খেয়াঘাট সড়কের পাশে অবস্থিত ময়না শিশু পার্ক ও রিসোর্টের নির্মাণকাজ এখনও চলমান রয়েছে। রিসোর্টটির প্রতিষ্ঠাতা মো. আক্তার বিশ্বাসের উদ্যোগে গড়ে ওঠা এ প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে আরও প্রায় এক থেকে দেড় মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


তবে প্রকল্পটি পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই এর প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনা স্থানীয় গণ্ডি পেরিয়ে দূর-দূরান্তে পরিচিতি লাভ করেছে। বিশেষ করে সাতলার বিখ্যাত লাল শাপলার বিল, মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এলাকাটি ইতোমধ্যে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রকল্প এলাকায় কয়েকটি কক্ষ নির্মাণ করা হয়েছে, যা মূলত কর্তৃপক্ষ ও কর্মচারীদের অস্থায়ী আবাসনের জন্য ব্যবহৃত হচ্ছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এসব কক্ষ ও নির্মাণাধীন রিসোর্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।


এ বিষয়ে রিসোর্টের প্রতিষ্ঠাতা মো. আক্তার বিশ্বাস বলেন, তিনি উজিরপুর উপজেলার ১ নম্বর সাতলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় একটি ষড়যন্ত্রকারী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নির্মাণাধীন রিসোর্ট সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, সম্প্রতি দুর্বৃত্তরা তার রিসোর্টে হামলা চালিয়েছে এবং বিভিন্নভাবে হুমকি-ধমকিও দিয়েছে।


স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এলাকাবাসীর মতে, নির্মাণকাজ সম্পন্ন হলে ময়না শিশু পার্ক ও রিসোর্ট এ অঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হবে। একই সঙ্গে এটি স্থানীয় পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা শহরের বুক চিরে বয়ে চলা ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন ও এর বর্তমান অবস্থা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০...

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক ব্যতিক্রমী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘সাতক্ষীরা...

আশিক গ্রুপের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র মামলায় আদালতে প্রেরণ

আশিক গ্রুপের চার সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র মামলায় আদালতে প্রেরণ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন লেলিন...

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ঃসাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া এলাকায় সরকারি রাস্তার জমি দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়নগর ইউনিয়ন ভূমি অফিস থেকে অভিযুক্তদের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক