শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

Sub Editor

২১ মে ২০২৬, ১০:৪৭
রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও গণপ্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এসব কর্মসূচিতে দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে “সাতক্ষীরার সকল সামাজিক সংগঠন”-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।


ইয়ুথ এডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহসভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সাবেক সহসভাপতি মিলন বিশ্বাস, একশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর প্রিয়াংকা সেন মৌ, ছাত্রনেতা আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান, ইয়ুথ হাবের উপদেষ্টা সাকিব হোসেন, আমরা বন্ধুর সদস্য সাকিবুল হাসান, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উম্মে ফোয়ারা, প্রান্তিক যুব সংঘের সম্রাট হোসেন এবং সিডোর প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার।


বক্তারা বলেন, শিশু রামিসার ওপর ঘটে যাওয়া নির্মমতা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। এমন পাশবিক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শিশু নির্যাতন, নারী সহিংসতা ও ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।


তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়বে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।


মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা “রামিসার হত্যাকারীদের ফাঁসি চাই”, “শিশু ধর্ষকদের বিচার চাই”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দ্রুত বিচারের দাবি জানান।


এর আগে সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব গেটে রামিসা হত্যাসহ সারাদেশে খুন, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। বক্তব্য রাখেন হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি তাসলিমা রিঙ্কি, যুব প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎনা দত্ত এবং ভূমিহীন নেতা আব্দুস সামাদ।


পরে বেলা ১২টায় শহীদ মিনার পাদদেশে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উদ্যোগে রামিসা হত্যার বিচারের দাবিতে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।


কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন এবং শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুরশেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে...

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি:জমকালো আয়োজন ও তুমুল উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে...

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জালের অবকাঠামো উচ্ছেদ

মোঃ সজিব আলী, নাটোর জেলা, নাটোরের সিংড়ায় অবৈধ সুতি জাল দিয়ে মাছ শিকার বন্ধে অভিযান চালিয়ে দুটি সুতি জালের অবকাঠামো উচ্ছেদ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।​রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার...

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনায় আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ, নিজেকে বাগেরহাট আদালতের পেশকার দাবি; সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি: খুলনা নগরীর নিরালা এলাকায় এক নারীর বাসায় এক ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে ওই ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক