শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
রাজনীতি

রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শফিকুর রহমান

Sub Editor

৫ জুলাই ২০২৬, ০৮:১১
রোহিঙ্গা সহায়তায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন শফিকুর রহমান

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সাধারণ বন্ধুত্বের পর্যায় থেকে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থনের ভিত্তিতে একটি প্রকৃত অংশীদারিত্বে উন্নীত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান


শনিবার জাতীয় সংসদের ‘ককাস অব আমেরিকা’ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও কার্যকর পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন।


তিনি কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মানবিক সহায়তার প্রশংসা করে দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।


বক্তব্যে তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বিরোধী দলের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন।


মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অঞ্চলটিতে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ, বিশেষ করে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বাগত জানানো উচিত। একই সঙ্গে তিনি সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


ডা. শফিকুর রহমান বলেন, সংসদীয় কূটনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা। শরণার্থী পরিবার, বন্যাকবলিত এলাকার মানুষ এবং কণ্ঠহীন শ্রমজীবী জনগোষ্ঠীর কল্যাণে সংসদ সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।


তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে। অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল


‘ককাস অব আমেরিকা’র কার্যনির্বাহী কমিটিতে জামায়াতে ইসলামীর প্রতিনিধি হিসেবে রয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম এবং মারদিয়া মমতাজ। সংশ্লিষ্টরা বলছেন, এ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণ এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ তৈরি হচ্ছে।

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

তারেক রহমানের নেতৃত্ব শক্তিশালী করার অঙ্গীকার বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঘোষিত নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন দলটির সদ্য নিযুক্ত চার...

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

গণতান্ত্রিক প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সুনির্দিষ্ট দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো সত্ত্বেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সাবেক প্রেস সচিবের খোলা চিঠি: ‘মর্যাদার শীর্ষে আপনি উদ্ভাসিত’

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁর স্মৃতি ও অবদানের কথা স্মরণ করে আবেগঘন এক খোলা চিঠি লিখেছেন তাঁর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক